লকগেট খাল পরিদর্শনে মন্ত্রী ফিরহাদ হাকিম - The News Lion

লকগেট খাল পরিদর্শনে মন্ত্রী ফিরহাদ হাকিম





বর্ষার আগে দ্রুততার সাথে খাল পরিস্কার করার নির্দেশ দিলেন রাজ্যের পুর মন্ত্রী ফিরহাদ ববি হাকিম। সোমবার রবীন্দ্রনগর থানার ২৫৯ নম্বর বাস স্ট্যান্ডের কাছে গঙ্গা ও মনিখালের সংযোগকারি লকগেট পরিদর্শন করেন মন্ত্রী ফিরহাদ ববি হাকিম।



পাশাপাশি সন্তোষপুর স্টেশন সংলগ্ন মনি খালের উপর রেলের সেতু তাও ঘুরে দেখেন তিনি।। এই প্রসঙ্গে মন্ত্রী বলেন,জল জমার সমস্যা হয় এই সব জায়গায়। বর্ষার আগে মনিখাল,চড়িয়াল খাল পরিষ্কার করার নির্দেশ দেওয়া হয়েছে। অতি দ্রত পরিষ্কার করতে হবে। কিছু জায়গায় সেচ দপ্তর কাজ করছে।


মনিখালের উপর রেলসেতুর নিচে একটা কাজে সমস্যার জন্য রেলকে ৩ বছর আগে ৬ কোটি টাকা দেওয়া হয়েছিল। রেলওয়ে ট্রাকের নিচে সদ্য তৈরি হওয়া এই রেলসেতুর জন্য মনিখাল সংকীর্ণ হয়ে গিয়েছে। অস্ত্রায়ি গার্ড ওয়াল সরিয়ে নেবার জন্য রেলকে বলা হয়েছে।



সেচ দপ্তরের মন্ত্রীর সাথে কথা হয়েছে। আমি আজ নিজে সমস্যা দেখালাম। খালের উপর গাছ সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি মহেশতলার ৪ টি ওয়ার্ড জলমগ্ন হয় তা যাতে না হয় তার জন্য ব্যাবস্থা নেওয়া হচ্ছে

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.