প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশনে প্রেমিকা, প্রেমিক গেলেন অন্য বাড়ি বিয়ে করতে! - The News Lion

প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশনে প্রেমিকা, প্রেমিক গেলেন অন্য বাড়ি বিয়ে করতে!



ঢাকা প্রতিনিধি :       বাংলাদেশের বগুড়ার সোনাতলা উপজেলায় বিয়ের দাবিতে শাকিল মিয়ার (২২) নামের এক যুবকের বাড়িতে অবস্থান নিয়েছে তার প্রেমিকা এক স্কুল পড়ুয়া (১৬)। গতকাল বুধবার বিকেলে নবম শ্রেণির ওই স্কুলপড়ুয়া অনশনে বসলেও আজ বৃহস্পতিবার কৌশলে অন্যত্র বিয়ে করতে গেছেন তার প্রেমিক।


উপজেলার জোড়গাছা ইউনিয়নের ভেলুরপাড়া গ্রামের বাসিন্দা শাকিল মিয়ার বাবার নাম এনারুল ইসলাম।





প্রেমিকা সাংবাদিকদের জানায়, গত এক বছর ধরে শাকিলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক চলছিল। এর মধ্যে বিয়ের প্রলোভন দেখিয়ে কয়েকবার তার সঙ্গে শারীরিক সম্পর্কও গড়েন প্রেমিক। বুধবার তারই এক বন্ধুর মাধ্যমে কিশোরী জানতে পারে শাকিলের বিয়ের কথা।

নবম শ্রেণির ওই স্কুলপড়ুয়া বলে, শাকিল বিয়ে করতে যাবে শোনার পর আমি তার বাড়িতে অবস্থান নেই। কিন্তু তার পরিবার আমাকে তাদের বাড়ির গেটে রেখে চালাকি করে বের হয়ে যায়। জানতে পেরেছি শাকিল বিয়ে করে ফেলেছে। এখন পর্যন্ত (বিকেল) তারা বাড়িতে ফেরত আসেনি।





কিশোরীর দাবি, শাকিল তাকে বিয়ে না করলে, সে নিজের বাড়ি ফিরে যাবে না। সে এখনও শাকিলের বাড়িতে অবস্থান করছে।

সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মাসউদ চৌধুরী এ ব্যাপারে বলেন, বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.