করোনা রোগীকে ফেরালেই কড়া ব্যবস্থা নেবে রাজ্য সরকার - The News Lion

করোনা রোগীকে ফেরালেই কড়া ব্যবস্থা নেবে রাজ্য সরকার




করোনা নিয়ে এবার কড়া অবস্থান নিলো রাজ্য সরকার।  রাজ্য  স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে যে করোনা  রোগীকে কোনওভাবেই হাসপাতাল থেকে ফেরানো যাবে না, যদি রোগীকে ফেরানো হয় বা চিকিৎসায় কোনও গাফিলতি থাকে তবে সেক্ষেত্রে নেওয়া হবে কড়া ব্যবস্থা। 



শুধু সরকারি হাসপাতালেই নয় এই নিয়ম লাগু থাকবে  বেসরকারি হাসপাতালের জন্যও। নির্দেশিকা জারি করে রাজ্য স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, করোনা  রোগীকে ফেরালে সরকারি হাসপাতালের ক্ষেত্রে শাস্তিমূলক ব্যবস্থা এবং বেসরকারি হাসপাতালের ক্ষেত্রে লাইসেন্স বাতিল পর্যন্ত হতে পারে।



রোগী ফেরানোর পাশাপাশি বেসরকারি হাসপাতালে করোনা  রোগীর চিকিৎসা নিয়ে কোনও ধরনের হয়রানির খবর পেলে স্বাস্থ্য কমিশনের আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।



করোনায় আক্রান্ত রোগীদের শহরের বহু হাসপাতালই ফিরিয়ে দিচ্ছে। এরকম অনেক অভিযোগই জমা পড়েছে রাজ্যের স্বাস্থ্য দপ্তরে। পশ্চিমবঙ্গে করোনা পরিস্থিতি নিয়ে কোনও টালবাহানা বরদাস্ত হবে না বলে আগেই জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তারই প্রতিফলন দেখা গেল। রাজ্যে করোনা পরিস্থিতি নিয়ে এবার কড়া পদক্ষেপ নিল স্বাস্থ্য দপ্তর।



অন্যদিকে, করোনা পরিস্থিতি সামলাতে এবার সমস্ত কোভিড হাসপাতালে কুইক রেসপন্স টিম তৈরির নির্দেশ দিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর। নির্দেশিকায় বলা হয়েছে, পাঁচজনের দলে থাকবেন একজন অ্যানাস্থেসিস্ট, একজন মেডিক্যাল অফিসার, একজন হাউস স্টাফ, একজন স্নাতকোত্তর পড়ুয়া এবং একজন সিসিইউ প্রশিক্ষণপ্রাপ্ত নার্স।এই কুইক রেসপন্স টিম ২৪ ঘণ্টা কাজ করবে।



কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.