অন্তঃসত্ত্বা কিশোরীকে বিক্রি করে দিলেন বাবা-মা!
আন্তর্জাতিক ডেস্ক : মাত্র ৫০ হাজার রুপির বিনিময়ে ১৭ বছর বয়সী এক অন্তঃসত্ত্বা কিশোরীকে বিক্রি করে দিলেন তার বাবা-মা। আর এ অভিযোগে ওই মা-বাবাসহ কিশোরীর প্রেমিককে আটক করেছে পুলিশ।
সূত্রে জানা গিয়েছে, গুজরাটের ভদোদরার শিনোর তালুকা এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃতদের কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ওই কিশোরীর সঙ্গে বিকাশ ভাসাবা নামের এক ব্যক্তির লিভইনের সম্পর্ক ছিল। মেয়েটির মা-বাবা যখন জানতে পারেন তাদের মেয়ে অন্তঃসত্ত্বা। তখন তারা মেয়েকে মেনে নিতে অস্বীকৃতি জানান। বিকাশের কাছে ৫০ হাজার রুপিতে মেয়েটিকে বিক্রি করে দেন তারা।
নিজেকে বিক্রি করে দেওয়ার কথা জানলেও মেয়েটি সুখেই বসবাস করে আসছিল। কিন্তু গত ১ জুন বিকাশ ওই তরুণীকে বাড়ি ছেড়ে যেতে বলায় থানায় অভিযোগ করে সে।
পুলিশ আরও জানায়, ওই কিশারীর এক প্রতিবেশী তার বাবাকে বলেন, কম মূল্যে তিনি তার মেয়েকে বিক্রি করেছেন। যেহেতু কিশোরী মেয়ে তাই দাম কমপক্ষে ৫ লাখ হওয়া উচিত ছিল। এরপর থেকে ওই কিশোরীর বাবা বিকাশের কাছে অতিরিক্ত অর্থ দাবি করেন। কিন্তু সাধারণ শ্রমিক বিকাশ অতিরিক্ত কোনো অর্থ তাকে দিতে পারেননি।
ওই কিশোরীর বাবা যখন বিকাশকে অতিরিক্ত অর্থ আদায় করতে চাপ দেন, তখন বিরক্ত হয়ে বিকাশ ওই কিশোরীকে তার বাড়ি থেকে চলে যেতে বলেন। পরে কিশোরীর অভিযোগের ভিত্তিতে গুজরাট পুলিশ ওই কিশোরীর বাবা-মা ও তার প্রেমিক বিকাশকে আটক করে।
Post a Comment