ভয়ঙ্কর কম্পনের পরেই সুনামি সতর্কতা জারি - The News Lion

ভয়ঙ্কর কম্পনের পরেই সুনামি সতর্কতা জারি




গোটা বিশ্বজুড়ে করোনার আতঙ্কে সাধারণ মানুষ। আর এই পরিস্থিতির মধ্যেই তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল দেশ। কম্পনের মাত্রা এতটাই ছিল যে রীতিমত দুলে ওঠে সবকিছু। আতঙ্কে সাধারণ মানুষের মধ্যে হুড়োহুড়ি বেঁধে যায়। শুরু হয় ছোটাছুটি। যদিও এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায় নি। 



সূত্রের খবর, বৃহস্পতিবার হঠাৎ করেই ভয়ঙ্কর কম্পন হয় নিউ জিল্যান্ডের নর্থ-ইস্ট রিজেয়নে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪। ভূপৃষ্ঠ থেকে মাত্র ৩০০ কিলোমিটার নীচে কারমাডেক আইল্যান্ড এলাকাই এর উৎসস্থল বলে জানা যাচ্ছে।   




 ভয়ঙ্কর এই কম্পনের পরেই সুনামি সতর্কতা জারি করেছে সেখানকার আবহাওয়াবিদরা। এছাড়াও একাধিকবার আফটার শকেরও কথা বলা হয়েছে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.