হিঙ্গলগঞ্জ বিডিও অফিসে একাধিক দাবীতে বিজেপির স্মারকলিপি
আমফানে ঝড়ে ক্ষতিপূরণের দাবীতে হিঙ্গলগঞ্জে সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে স্মারকলিপি জমা দিলো হিঙ্গলগঞ্জ ব্লক বিজেপি নেতৃত্ব। গত ২০ মে আমফান ঝড়ে লণ্ডভণ্ড হয়েছে বসিরহাটের হিঙ্গলগঞ্জ, সন্দেশখালি ব্লক।
ইতিমধ্যে সরকার ক্ষতিপূরণ দিতে শুরু করেছে। এবার সেই ক্ষতিপূরণ বন্টন নিয়ে শাসকদলের স্বজনপোষণের অভিযোগ তুলে স্মারকলিপি জমা দিলো হিঙ্গলগঞ্জ ব্লকের বিজেপি নেতৃত্ব।
বৃহস্পতিবার দুপুর একটায় হিঙ্গলগঞ্জ সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে স্মারকলিপি জমা দেয় বিজেপি নেতৃত্ব। এদিন প্রায় শতাধিক দলীয় কর্মী জমায়েত হয় বিডিও অফিস চত্তরে। দীর্ঘক্ষন চলে স্লোগান।
ভারতীয় জনতা পার্টি স্মারকলিপিতে উল্লেখ করে আমফানে ক্ষতিগ্রস্ত হিঙ্গলগঞ্জ ব্লক বাসিন্দাদের সরজমিন তদন্ত করে সকল ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারি অনুদান দিতে হবে।
ত্রাণ ও সরকারি সাহায্যে সরকারি পক্ষপাতিত্ব না করে সমনীতির ভিত্তিতে বন্টন করতে হবে। এদিন উপস্থিত ছিলেন বিজেপি নেতা সৌমেন নায়ক, মানবেন্দ্র মন্ডল, তরুন মন্ডল, ও জেলা নেতৃত্ব অমল মন্ডল।

Post a Comment