বনের চোরা শিকার রুখতে প্রশিক্ষিত কুকুর আনা হল - The News Lion

বনের চোরা শিকার রুখতে প্রশিক্ষিত কুকুর আনা হল





বন দফতরের জন্য দক্ষিণ ২৪ পরগনার সাউথ ডিভিশন ও গরুমারা জঙ্গলে চোরা শিকার রুখতে ও কাঠ চুরি আটকাতে বেলজিয়ামের মেলিনয়েজ প্রজাতির দুটি প্রশিক্ষিত কুকুর আনা হল।




 এই প্রজাতির কুকুর অত্যন্ত দুর্গম এলাকায় বিশেষ দক্ষতার সঙ্গে কাজ করতে পারে এই প্রজাতির কুকুর লাদেনকে খুঁজে বার করতে ব্যবহার করা হয়েছিল বিভিন্ন সেনা এবং আধা সেনার কাছে রয়েছে এই প্রজাতির কুকুর। বর্তমানে আইটিবিপি, সিআইএসএফ এই প্রজাতির প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর ব্যবহার করে থাকে।




গোয়ালীয়র থেকে নিয়ে আসা হয়েছে ।একটি কুকুরের নাম অরল্যান্ডো। এটি গরুমারা যাবে।অন্যটির নাম সায়ানা ( হলুদ কুকুর)।এটি সাউথ ডিভিশন এ যাবে।




আরও পড়ুন  ভারতকে কেন ভয় পাচ্ছে চিন? জানুন





ডক্টর সুধীর চন্দ্র দাস (চিফ কনজারভেটর অফ ফরেস্ট ও ফিল্ড ডাইরেক্ট সুন্দর বন টাইগার রিজার্ভ) জানান..ইতিমধ্যেই দুটি কুকুর তাদের রয়েছে।একটি সুন্দরবন টাইগার রিজার্ভে এবং একটি বক্সার টাইগার রিজার্ভে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.