হাওড়ার স্কুলে অভিভাবকদের বিক্ষোভ - The News Lion

হাওড়ার স্কুলে অভিভাবকদের বিক্ষোভ






লকডাউনে স্কুলের পঠনপাঠন বন্ধ থাকাকালীন স্কুল ফি মকুবের দাবিতে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা।মঙ্গলবার সকালে হাওড়ার সাঁতরাগাছির একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের সামনে অভিভাবকরা বিক্ষোভ দেখান।




অভিযোগ, একদিকে যেমন অস্বাভাবিক ফি নেওয়া হচ্ছে স্কুল থেকে, পাশাপাশি জোর করে স্কুল থেকে ছাত্রছাত্রীদের বই, খাতা কিনতেও বাধ্য করা হচ্ছে। এরই প্রতিবাদে এদিন সকালে শুরু হয় বিক্ষোভ। 'নো স্কুল নো ফি' এই শ্লোগান তুলে পোস্টার হাতে সরব হন বিক্ষোভরত অভিভাবকরা।




অভিভাবকরা জানান, বিশ্বব্যাপী কোভিড-১৯ মহামারীর প্রকোপে মানুষ আজ জেরবার। অনেকের রুজি রুটি বন্ধ। অনেকে কর্মহীন। স্কুলও বন্ধ রয়েছে গত তিন মাস ধরে। কবে স্কুল খুলবে কেউ জানে না। এই অবস্থায় স্কুল বন্ধ থাকাকালীন স্কুলের ফি মকুব করতে হবে। অনেকের হাতে এখন কাজ নেই।



 এই অবস্থায় স্কুলের ফি জমা দেওয়া তাদের উপর অতিরিক্ত বোঝা হয়ে দাঁড়িয়েছে। তাই স্কুল বন্ধ থাকাকালীন স্কুল ফি মকুবের দাবি তোলেন তারা। ফি মকুব না হলে আন্দোলন চলবে বলেও অভিভাবরা জানান।




আরও পড়ুন    আজই বাজারে আসছে করোনার ওষুধ 




এদিকে, স্কুল থেকে অভিভাবকদের মেসেজ করে আগাম জানানো হয়েছিল আজ রিপোর্ট কার্ড দেওয়া হবে। কিন্তু মঙ্গলবার তারা স্কুলে এসে জানতে পারেন আজ রিপোর্ট কার্ড দেওয়া হবেনা। এই নিয়েও অভিভাবকরা ক্ষোভে ফেটে পড়েন। যদিও, স্কুল কর্তৃপক্ষের কোনও বক্তব্য পাওয়া যায়নি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.