ধনেপাতা সংরক্ষণ করতে যা করবেন
সেতু নিউজঃ ধনেপাতা ফ্রেশ রাখতে প্রথমেই ডাটা থেকে পাতাগুলি বেছে নিন। পাতাগুলো ভাল করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে পেপারের উপর বিছিয়ে দিন। ঘন্টাখানেক পর সব জল ঝরে গেলে পাতাগুলো ড্রাই হলে কিচেন টিস্যুতে নিয়ে চারিপাশ আটকিয়ে জিপলক ব্যাগ বা পলিথিনে বা বাটিতে ভরে ফ্রিজে রাখুন।
প্রয়োজন মত বের করে ব্যাবহার করুন।প্রথমে ধনেপাতাগুলো ছুড়ি দিয়ে ছোটো ছোটো করে কেটে নিন। এবার বরফ জমানোর ট্রেতে অল্প অল্প করে ধনে পাতা ভরে তাতে সামান্য করে প্রতি কিউব এ জল দিয়ে দিন।
এবার এগুলোকে ডিপ ফ্রিজে রেখে দিন এবং রান্নার সময় একটি করে কিউব বের করে তরকারিতে দিয়ে দিন। দেখবেন ধনেপাতাগুলাে একদম ফ্রেশ রয়েছে।
Post a Comment