বাংলাদেশে অফিস খুলছে, চলবে গণপরিবহনও
ঢাকা প্রতিনিধি: করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে চলমান সাধারণ ছুটি শেষ হচ্ছে আগামী ৩০ মে। ৩১ মে থেকে সীমিতভাবে খুলছে সরকারি-বেসরকারি অফিস। একই সঙ্গে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহনও তথা বাস, লঞ্চ ও ট্রেন চালু হবে ওইদিন থেকে।
আজ বৃহস্পতিবার (২৮ মে) নানা নির্দেশনা দিয়ে দেশটির মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এর আগে গতকাল বুধবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন নতুন করে ছুটি না বাড়ানোর কথা এবং গণপরিবহন চালু হওয়ার কথা জানিয়েছিলেন।
Post a Comment