মমতার শেষ যাত্রা শুরু, রাহুল
বিরোধীদের শেষযাত্রা হয়েই গিয়েছে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের শেষ যাত্রা শুরু হয়েছে। বললেন রাজ্য বিজেপি নেতা রাহুল সিনহা। তিনি দাবি করেন, দেশে বিরোধীদের কোনও ঐক্যতে আর কাজ হবে না। তাঁর দাবি, দেশের মানুষ মোদীজির সঙ্গে রয়েছে। তাঁর আরও দাবি করোনা মোকাবিলায় ভারতের প্রধানমন্ত্রী যেসব পদক্ষেপ নিয়েছেন, তা সারা বিশ্বে প্রশংসিত।
উল্লেখ্যে, ২২ মে বৈঠকে বসতে চলেছে দেশের বিরোধী দলগুলি। দেশে সরকারের করোনা পরিস্থিতির মোকাবিলা এবং পরিযায়ীদের নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থার দাবিকে সামনে রেখে ওইদিন বিকেলে ভিডিও কনফারেন্স হবে। সেই বৈঠকের নেতৃত্ব দেবেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী।
এদিকে বিরোধীদের ঐকা প্রসঙ্গে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের কটাক্ষ, মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী, কিন্তু এবারের নেতৃত্বের ব্যাটন চলে গিয়েছে সনিয়া গান্ধীর হাতে। সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় সেই বৈঠকে যাবেন কিনা, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন দিলীপ ঘোষ। তিনি বলেন, নেতৃত্ব নিয়ে লড়াই শুরু হতে পারে। তবে ভাল কাজ হলে ভাল।
দিলীপ ঘোষ বলেন, মোদীজি যেভাবে কাজ করছেন, তা বিশ্বাস না রেখে করোনা ফ্রন্ট তৈরি করা হয়েছে।
২০১৯-এর লোকসভা নির্বাচনের আগে মমতার ডাকে সাড়া দিয়ে ব্রিগেডের মিটিং-এর হাজির ছিল বামেদের বাদ দিয়ে দেশের প্রায় সব বিরোধীদলগুলি। কিন্তু লোকসভা নির্বাচনে তা কোনও প্রভাব ফেলতে পারেনি। যা নিয়ে দিলীপ ঘোষ বলেছেন, এই ধরনের ফ্রন্টের দুর্দশা সবাই জানেন।
দিলীপ ঘোষ বলেন, রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে। এই সময়ে রাজনীতি ভোলা উচিত। এব্যাপারে মুখ্যমন্ত্রীর রাজনীতি না করার ডাকের কথা উল্লেখ করে তাঁর কটাক্ষ, যিনি সারাজীবন রাজনীতি ছাড়া কিছু করেন না, তিনি যদি বলেন, তাহলে তা কতটা ফলপ্রসু হতে পারে, তা নিয়ে ধন্দ থেকেই যায়। দিলীপ ঘোষ বলেন, বিজেপি সহযোগিতার জন্য প্রস্তুত।
Post a Comment