নিজের গানের মডেল স্ত্রী, নোবেল বললেন, 'আমার স্ত্রী যথেষ্ট সুন্দরী!' - The News Lion

নিজের গানের মডেল স্ত্রী, নোবেল বললেন, 'আমার স্ত্রী যথেষ্ট সুন্দরী!'



সেতু নিউজঃ    কলকাতার জিবাংলার রিয়েলিটি শোর মাধ্যমেই মূলত জনপ্রিয়তা পান নোবেল। গান গেয়েই সুনাম কুড়িয়েছিলেন তিনি। কিন্তু গত বছর জাতীয় সংগীত নিয়ে বিতর্কিত এক মন্তব্য করে কলকাতা ও বাংলাদেশ দুই দেশের সংগীতপ্রেমীদের রোষানলের শিকার হন। এছাড়া এক কিশোরীর ফেসবুক অ্যাকাউন্ট থেকে নোবেলের বেশে কিছু নগ্ন ছবি প্রকাশ হয়। সেই কিশোরী নোবেলকে মাদকসেবী, নারীলোভী আখ্যা দিয়ে আবেগঘন স্ট্যাটাসও দেন। নোবেলের সঙ্গে প্রেম ও শারীরিক সম্পর্কের নামে প্রতারণার অভিযোগও করেন সেই কিশোরী।






কদিন আগেই বাংলাদেশের লিজেন্ড শিল্পীদের নিয়ে অপমানজনক মন্তব্য করে তুমুল সমালোচনার মুখে পড়েছিলেন নোবেল।

এরই মধ্যে খবর বেরুলো গত ৭ মাস আগেই বিয়ে করে গোপনে সংসার করেছেন নোবেল। পাওয়া গেছে সেই বিয়ের কাবিন নামাও।

এমন নানা বিতর্কের জন্ম দিয়ে চলেছেন নোবেল। তবে বেশ কিছু দিন থেকেই নিরবেই ছিলেন তিনি। অনেক দিন পরেই আবারও একের পর এক খবর দিয়ে আলোচনায় নোবেল।





এবার নোবেল তার ফেসবুকে দিলেন নতুন আর এক খবর। নিজের প্রথম মৌলিক গান ‘তামাশা’র মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন সালসাবিল মাহমুদ। গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে সারা দিন তাঁর নিজ বাসা নিকেতনে শুটিং হয়েছে গানটির ভিডিওর।

নোবেল বলেন, ‘আমার প্রথম গান বড় আকারেই শুটিং করতে চেয়েছিলাম। কিন্তু করোনা পরিস্থির কারণে ছোট পরিসরে নিজ বাসাতেই শুটিং করছি। গানে আমার বউকে মডেল করেছি।’
স্ত্রীকে মডেল কেন? এ প্রশ্নের জবাবে এই গায়ক বলেন, ‘করোনার কারণে সামাজিক দূরত্ব বজায় রেখে বাইরে থেকে এখন মডেল নেওয়া সম্ভব নয়। তা ছাড়া আমার বউ যথেষ্ট সুন্দরী। মিউজিক ভিডিওর মডেল হিসেবে বেশ মানিয়েছে।’




তিনি আরও বলেন, ‘এতে করে মিউজিক ভিডিওর মডেল খরচটাও বেঁচে গেল। সবচেয়ে বড় কথা, আমার প্রথম মৌলিক গানে আমরা দুজনই থাকলাম। বলতে পারেন একটা ইতিহাস হয়ে থাকল। তা ছাড়া আমার আগামীর গানগুলোতেও আমার বউকেই মডেল হিসেবে রাখার চেষ্টা করব।’

গানের ভিডিওতে মডেল হওয়া সালসাবিলের কাছে প্রথম অভিজ্ঞতা। তিনি বলেন, ‘আমি তো এভাবে কোনো দিন ক্যামেরার সামনে দাঁড়াইনি। আমার অভিজ্ঞতা নেই। কিন্তু আমার স্বামী সবকিছু ঠিকঠাক বুঝিয়ে দিয়ে কাজটি করাচ্ছেন। যেহেতু আপন মানুষের সঙ্গে কাজ হচ্ছে, তাই তেমন একটা সমস্যাও হচ্ছে না।’





ভয় লাগছে কি? জানতে চাইলে সালসাবিল বলেন, ‘না, কোনো নার্ভাস বা ভয় লাগছে না। কারণ নোবেল প্রতিটি দৃশ্যেই সাপোর্ট দিচ্ছেন। হাতে ধরে ধরে বুঝিয়ে দিচ্ছেন। ক্যামেরাম্যান ভাই কাজটিতে আমাকে সহজ করতে উৎসাহ দিচ্ছেন।’

স্বামীর প্রথম মৌলিক গানের ভিডিওতে থাকতে পেরে দারুণ খুশি তিনি। সালসাবিল বলেন, ‘আমি তো কোনো দিন ভাবিনিই এভাবে গানে মডেল হিসেবে কাজ করব। কাজটি করছি। খুব ভালো লাগছে। এখন দেখা যাক কাজটি শেষ হলে পর্দায় কেমন দেখাবে আমাকে। দেখার জন্য অধীর অপেক্ষায় থাকব আমি।’

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.