টেলিপাড়ায় খুশির খবর, মা হতে চলেছেন অঙ্কিতা - The News Lion

টেলিপাড়ায় খুশির খবর, মা হতে চলেছেন অঙ্কিতা




ফের টেলিপাড়ায় খুশির খবর। অভিনেত্রী অঙ্কিতা পাল মজুমদার মা হতে চলেছেন। রবিবার রাতে সোশ্যাল মিডিয়া পোস্টে এই সুখবর নিজেই দেন অঙ্কিতা। অঙ্কিতা এই সুখবর দেওয়ার পরে তার বন্ধু ও অনুরাগীরা তাকে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দেন। অঙ্কিতা দুটি ছবি পোস্ট করে লিখেছেন, “সৌমিত্র এবং আমি এটি ঘোষণা করতে পেরে খুব আনন্দিত যে, আগামী সেপ্টেম্বরেই আমাদের মধ্যে এক নতুন প্রাণের আগমন হতে চলেছে।” 





খবর প্রকাশ্যে আসতেই উচ্ছ্বসিত হয়ে ওঠেন অঙ্কিতার বন্ধু ও অনুরাগীরা। আন্তর্জাতিক মাতৃ দিবসের দিনে এই ঘোষণা করার জন্য বেছে নিয়েছেন অভিনেত্রী। তিনি পোস্টে লিখেছেন, “মাতৃ দিবস এর থেকে আর ভালো কোন দিন পেলাম না এই খবর সকলের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য।” এই দিন সুখবরটি ভাগ করে নিতে পেরে তিনি ও তার স্বামী সৌমিত্র দুজনেই খুব খুশি বলে জানান অঙ্কিতা।  এই মুহূর্তে গুয়াহাটিতে শ্বশুর বাড়িতে রয়েছেন সৌমিত্র অঙ্কিতা। লকডাউন শুরু হওয়ার আগেই তারা গুয়াহাটিতে গিয়েছিলেন।




 এরপরে লকডাউন ঘোষণা হওয়ার পর সেখানেই আটকে যান তারা। তাই আপাতত শ্বশুরবাড়িতে রয়েছেন অঙ্কিতা। প্রসঙ্গত ২০১৯ এর জানুয়ারিতে গাঁটছড়া বেঁধেছিলেন অঙ্কিতা ও সৌমিত্র। সৌমিত্র পেশায় গুয়াহাটির একজন ব্যবসায়ী। বেশ রাজকীয় ভাবে টানা এক সপ্তাহ ধরে চলেছিল অঙ্কিতা ও সৌমিত্র বিয়ে। দুজনে কলকাতার এক ফ্ল্যাটে সুখে সংসার করছেন। অঙ্কিতা বাংলা টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় একটি মুখ। তবে আগামী এক বছর তিনি অভিনয় দুনিয়া থেকে দূরে থাকবেন। আপাতত অঙ্কিতার পরিবারে এখন খুশির আবহ। নতুন অতিথি কবে ঘরে আসবে তার জন্য।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.