ঢাকার বাতাসের মানের উন্নতি
ঢাকা প্রতিনিধি : গতকাল মঙ্গলবার শেষরাতে ঢাকায় হয়ে গেছে কালবৈশাখী ঝড় এবং বৃষ্টি। এরপর বাতাসের মানের উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। আজ বুধবার দুপুরে এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় ঢাকা উঠে আসে ২৬তম অবস্থানে, যা বাতাসের মানকে ‘গ্রহণযোগ্য’ নির্দেশ করে।
আজ দুপুর ১২টা ৩২ মিনিটে একিউআই সূচকে এ শহরের স্কোর ছিল ৬৭। একিউআই সূচকে স্কোর ৫১ থেকে ১০০ হলে বাতাসের মান গ্রহণযোগ্য বলে ধরে নেয়া হয়। তবে এ অবস্থায় কিছু মানুষ, বিশেষ করে বায়ু দূষণে যারা সংবেদনশীল তাদের ঝুঁকি থাকতে পারে।
মেক্সিকোর মেক্সিকো সিটি, সৌদি আরবের রিয়াদ ও ভারতের দিল্লি যথাক্রমে ১১৯, ১১৩ এবং ১০৪ স্কোর নিয়ে তালিকার প্রথম তিনটি স্থান দখল করেছে।
ঢাকায় বুধবার ভোরে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ কালবৈশাখী বয়ে যায়। ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ৭৮ কিলোমিটার।
Post a Comment