ঘূর্ণিঝড় আম্পান : চট্টগ্রামে যুবকের মৃত্যু - The News Lion

ঘূর্ণিঝড় আম্পান : চট্টগ্রামে যুবকের মৃত্যু




সেতু নিউজ : চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপে সুপার সাইক্লোন আম্ফানের জোয়ারের পানিতে ডুবে মো. সালাউদ্দিন (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।




আজ বুধবার (২০ মে) দুপুর ১২টার দিকে সন্দ্বীপ পৌরসভার ২ নং ওয়ার্ডের নদীর তীর থেকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। সন্দ্বীপ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের হোনাজীর বাড়ির আবুল কাশেমের পুত্র সালাউদ্দিন।
জানা গেছে, সালাউদ্দিন চরে গবাদিপশুর জন্য ঘাস কাটতে যান। এ সময় ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে জোয়ারের পানি ও স্রোত বেড়ে যায় এবং একপর্যায়ে সালাউদ্দিনকে ভাসিয়ে নিয়ে যায়।




 পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে। বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের জানায়, উপকূলের দিকে দ্রুতগতিতে ধেয়ে আসছে অতি প্রবল ঘূর্ণিঝড় আম্পান। বঙ্গোপসাগর থেকে উপকূলের দিকে গত ৩ ঘণ্টায় ৯০ কিলোমিটার এগিয়েছে ঝড়টি। প্রতি ঘণ্টায় ৩০ কিলোমিটার গতিতে আসা আম্পান আজ শেষ বিকেল অথবা সন্ধ্যার মধ্যে সাগর দ্বীপের (বঙ্গোপসাগরে অবস্থিত পশ্চিমবঙ্গের দ্বীপ) পূর্বপাশ দিয়ে পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূল অতিক্রম করতে পারে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.