এবার দেশে সময়ের একটু আগে আসছে বর্ষা
এতদিন দেশে বর্ষা প্রবেশ করত জুনের শুরুতে। কেরলে হত বৃষ্টি। আনাদামে বর্ষা আস্ত ২০ মে নাগাদ। তবে হাওয়া অফিসের এবারের পূর্বাভাস বলছে অন্য তথ্য। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী স্বাভাবিকের থেকে দিন চারেক আগে অর্থাৎ ১৬ মে-তেই বৃষ্টি ধাক্কা দেবে আন্দামানকে। আগে যেখানে জুনের শুরুতে কেরলে বর্ষা আসত, এবছর পূর্বাভাস বলছে ২৫-২৬ মে নাগাদই কেরলে হানা দিতে পারে বর্ষা।
অন্যদিকে বাংলায় তৈরি হয়েছে ঘূর্ণিঝড়ের শঙ্কা। বঙ্গোপসাগরে তৈরি হয়েছ শক্তিশালী নিম্নচাপ। এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। এবার তা বাংলার দিকে ঘুরে আসবে কি না তার দিকে নজর রেখেছেন আবহাওয়াবিদরা।হাওয়া অফিস জানাচ্ছে, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে ও সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরের ওপর তৈরি হয়েছে নিম্নচাপ। আগামী ৪৮ ঘণ্টায় এটি দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যস্থলে এসে আরও গভীর হবে।
পরবর্তী ২৪ ঘণ্টায় অর্থাৎ ১৬মে এই নিম্নচাপ দক্ষিণ পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে এসে ঘূর্ণিঝড়ের রূপ নেবে। এরপর সেটি ক্রমে উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে। ফের ঘুরে আসবে উত্তর ও উত্তর পূর্বদিকে। হাওয়া অফিস জানাচ্ছে সেই সময়টাই বাংলার জন্য গুরুত্বপূর্ণ। ১৬ তারিখ পর্যন্ত বাংলায় এর কোনও প্রভাব পড়বে না। এরপরে ঝড়ের অভিমুখ যদি বাংলার দিকে হয় তখন দক্ষিবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে এর প্রভাব পড়তে পারে।
আপাতত ঝড়ের ওই ঘুরের আসার দিকে নজর রাখছেন আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদরা। ১৬ তারিখ যদি এটি ঘূর্ণিঝড়ে রুপান্তরিত হয় তখন এটি আমফান নামেই পরিচিতি পাবে । কারণ এই মরসুমের এটাই প্রথম ট্রপিক্যাল সাইক্লোন।
Post a Comment