আজই বানিয়ে ফেলুন পাবদা মাছের স্টু
উপকরণঃ
4 টি পাবদা মাছ
1 টি বড় আলু টুকরো করে কাটা
1 টি বড় গাজর লম্ব্বা টুকরো করে কাটা
100 গ্রাম বিমস টুকরো করে কাটা
4 টি গোটা কাচা লঙ্কা
1 টি টমেটো বাটা
1 চা চামচ করে কালো জিরে, জোয়ান, সাদা জিরে বাটা
1 চা চামচ হলুদ
1 চা চামচ লঙ্কা গুড়ো
স্বাদমতো নুন
4 টেবিল চামচ সর্ষের তেল
2 কাপ জল
প্রনালিঃ
প্রথমে মাছগুলি নুন হলুদ মাখিয়ে নিতে হবে। কড়ায় তেল দিয়ে মাছগুলি হাল্কা করে ভেজে নিতে হবে। এরপর ঐ তেলেই কালো জিরে ও গোটা কাচা লঙ্কা ফোড়ন দিয়ে একে একে আলু,গাজর, বিমস দিয়ে 5 মিনিট নেড়েচেড়ে নিতে হবে। এরপর কালো জিরে, জোয়ান, সাদা জিরে বাটা,টমেটো বাটা, হলুদ,লঙ্কাগুঁড়ো,স্বাদমতো নুন দিয়ে ভালো করে 7 মিনিট নেড়েচেড়ে জল দিয়ে দিতে হবে।
জল দেওয়ার পর চাপা দিয়ে সব্জি সেদ্ধ করতে হবে। সেদ্ধ হয়ে গেলে মাছ ভাজা দিয়ে 5 মিনিট ফুটিয়ে নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করুন।
Post a Comment