এবার প্রকাশ্যে এলো নোবেলের তৃতীয় বিয়ের খবর! - The News Lion

এবার প্রকাশ্যে এলো নোবেলের তৃতীয় বিয়ের খবর!




ঢাকা প্রতিনিধিঃ        এই তো কদিন আগেই বাংলাদেশের লিজেন্ড শিল্পীদের দিয়ে অপমানজনক মন্তব্য করে তুমুল সমালোচনার মুখে পড়েছিলেন কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল। আর এই কারণে দেশটির এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান- ২ (র‍্যাব) এর কার্যালয়ে ডাকা হয়েছিল তাকে। অবশেষে নিজের ভুল স্বীকার করে দেশবাসীর কাছে ক্ষমাও চান এই গায়ক। এবার প্রকাশ্যে এলো নোবেলের বিয়ের খবর।

গত ৭ মাস আগেই বিয়ে করে সংসার শুরু করেছেন নোবেল। পাওয়া গেছে সেই বিয়ের কাবিন নামাও। কাবিননামায় দেখা যাচ্ছে, তার স্ত্রীর নাম মেহরুবা সালসাবিল। ৫ লাখ টাকা দেনমোহরে ২০১৯ সালের ১৫ নভেম্বর মাসে মেহরুবাকে বিয়ে করেন নোবেল।






জানা যায়, বর্তমানে মেহরুবাকে নিয়ে ঢাকার নিকেতন এলাকার একটি ফ্ল্যাটে থাকেন নোবেল। ওই ফ্ল্যাটে যাতায়াত আছে নোবেলের এমন একাধিক ঘনিষ্টজন নোবেলের এই বিয়ের খবর নিশ্চিত করেছেন।

নোবেলের এক ঘনিষ্ঠজন নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে জানান, মেহরুবা সালসাবিলের সঙ্গে এটি নোবেলের তৃতীয় বিয়ে। এর আগে রিমি নামের একটি মেয়ের সঙ্গে বিয়ে হয়েছিলো নোবেলের। তবে বেশিদিন টেকেনি সেই সংসার। রিমিই ডিভোর্স দিয়েছিলেন নোবেলকে। এরপর এক আত্নীয়র সঙ্গেও সংসার শুরু করেছিলেন নোবেল। টেকেনি সেই সংসারও।






কলকাতার জিবাংলার রিয়েলিটি শোর মাধ্যমেই মূলত জনপ্রিয়তা পান নোবেল। গান গেয়েই সুনাম কুড়িয়েছিলেন তিনি। কিন্তু গত বছর জাতীয় সংগীত নিয়ে বিতর্কিত এক মন্তব্য করে কলকাতা ও বাংলাদেশ দুই দেশের সংগীতপ্রেমীদের রোষানলের শিকার হন। এছাড়া এক কিশোরীর ফেসবুক অ্যাকাউন্ট থেকে নোবেলের বেশে কিছু নগ্ন ছবি প্রকাশ হয়। সেই কিশোরী নোবেলকে মাদকসেবী, নারীলোভী আখ্যা দিয়ে আবেগঘন স্ট্যাটাসও দেন। নোবেলের সঙ্গে প্রেম ও শারীরিক সম্পর্কের নামে প্রতারণার অভিযোগও করেন সেই কিশোরী।






গত বছরের শেষের দিকে এমন বেশ কিছু সমালোচনা দিয়েই নিভে গেছিলেন নোবেল। অনেক ভক্তের ভালোবাসা হারিয়েছেন সেই সময়। এর পর থেকেই নিরবেই ছিলেন তিনি। অনেক দিন পরেই আবারও একের পর এক খবর দিয়ে আলোচনায় নোবেল।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.