পাইলটের করোনা হওয়ায় মাঝপথ থেকে ফিরল মস্কোগামী বিমান - The News Lion

পাইলটের করোনা হওয়ায় মাঝপথ থেকে ফিরল মস্কোগামী বিমান




 বন্দে ভারত মিশনে মস্কোয় আটকে পড়া ভারতীয়দের ফেরাতে একটি বিমান  দিল্লি থেকে রওনা দেয়। তবে তাকে মাঝপথ থেকেই দিল্লি ফেরাতে বাধ্য হল এয়ার ইন্ডিয়া। ওই বিমানের এক পাইলটের করোনাভাইরাস নমুনা পরীক্ষায় পজিটিভ রিপোর্ট আসায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।  এয়ার ইন্ডিয়া সূত্রে খবর, মস্কো যাওয়ার সময় এ৩২০ নিও বিমানটিতে কোনো যাত্রী ছিলেন না।



উজবেকিস্তানের আকাশসীমায় পৌঁছোনোর পর বিমানের এক পাইলটের করোনাভাইরাস আক্রান্ত হওয়ার কথা জানা যায়। এর পরই তৎক্ষণাৎ বিমানটিকে ফিরিয়ে নেওয়ার সিন্ধান্ত গৃহীত হয়। শনিবার বেলা সাড়ে ১২টা নাগাদ বিমানটি দিল্লি ফিরে আসে।




 সংশ্লিষ্ট বিমানের কর্মীদের কোয়ারান্টাইনে পাঠানো হয়েছে বলে জানান এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। তবে ঠিক কি কারনে একটি সূত্রের দাবি, বিমানটি যাত্রা শুরু করার আগে সমস্ত কর্মীর স্বাস্থ্যপরীক্ষা করা হয়। প্রত্যেকের নমুনা পরীক্ষাও করা হয়।




সে সময় ভুলবশত ওই পাইলটের পজিটিভ রিপোর্ট নেগেটিভ হিসাবে পড়া হয়। ফলস্বরূপ, বিমাটিতে ওই পাইলটকে উড়ানে যাত্রা করার অনুমতি দেওয়া হয়। কিন্তু পরে বিষয়টি স্পষ্ট হলে সঙ্গে সঙ্গে বিমানটি ফিরিয়ে নিয়ে আসা হয়। বিকল্প হিসাবে অন্য একটি পাঠানোর তোড়জোড় চলছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.