খিদের চোটে গাছে চড়ছে হাতি! - The News Lion

খিদের চোটে গাছে চড়ছে হাতি!




আপনারা হাতি (Elephant), বাঘ, সিংহ, বাঁদরদের নানা মজাদার ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেখতে পান। এবার সেই তালিকায় যুক্ত হল আরও এক ভিডিও। এই ভিডিওটি এক হাতির। এই ভিডিওটিও ভাইরাল হয়েছে। এটা দেখে আপনারা দারুণ মজা পাবেন।




হাতির যখন খিদে পায়, সে খিদের চোটে কী না করতে পারে। এই হাতিটিরও খুব খিদে পেয়েছে। আর খাবারের সন্ধানে সে গাছে চড়তে মরিয়া হয়ে উঠেছে। ভারতীয় বন বিভাগের আধিকারিক সুশান্ত নন্দ ভিডিওটি টুইটারে শেয়ার করেছেন। ভিডিওয় দেখা যাচ্ছে, একটি হাতি গাছের দিকে তাকিয়ে রয়েছে।




তারপর সে গাছটিতে উঠতে চেষ্টা করছে। দু'পা গাছের উপরে তুলে দিতেও দেখা যায় তাকে। পা তুলে গাছের ডাল ভাঙতেও দেখা যায় তাকে। তারপর আবার নীচে এসে পেট ভরাতে দেখা যায় তাকে। এই মিষ্টি ভিডিওটি সকলেরই বেজায় পছন্দ হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.