চায়ের গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ড - The News Lion

চায়ের গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ড



মহেশতলায় একটি চায়ের গোডাউনের প্যাকেজিং ডিপার্টমেন্টে বিধ্বংসী আগুন৷ ঘটনাস্থলে দমকলের ১৪ টি ইঞ্জিন। দমকল সূত্রে খবর, বৃহস্পতিপার সকাল সোয়া ৯ টা নাগাদ আগুন লাগে৷ মহেশতলা চক মিরে বজবজ রোডের উপর একটি গোডাউনে আগুন লাগে৷




খবর পেয়ে প্রথমে দমকলের ২টি ইঞ্জিন পাঠানো হয়৷ কিন্তু আগুন বিধ্বংসী আকার নিলে,ধাপে ধাপে আরও ১২ টি ইঞ্জিন  ঘটনাস্থলে পাঠানো হয় ৷ এছাড়া ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল৷  তবে এখনও পর্যন্ত কোনও প্রানহানির খবর নেই৷ কিন্তু গোডাউনটি ভস্মিভূত হয়ে গিয়েছে৷ ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি৷




 পাশেই একটি জলাশয় থাকায় কয়েক ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে৷  দমকলের দাবি, আগুন নিয়ন্ত্রণে, এখন কুলিং প্রসেস চলছে ৷ তবে প্রাথমিক অনুমান,বর্ষায় শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে৷

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.