গাঁজাই প্রতিরোধ করবে করোনা, দাবি কানাডার একদল বিজ্ঞানীর
সেতু নিউজঃ গাঁজার এক ধরনের স্ট্রেইন আছে যা করোনা সংক্রমণ প্রতিরোধ করতে পারে বলে দাবি কানাডার একদল বিজ্ঞানীর।কানাডার লেথব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানায়, এপ্রিল মাসে করা একটি গবেষণায় দেখা গিয়েছে, ১৩ টি গাঁজা গাছ,
যাদের মধ্যে সিবিডি খুব বেশি পরিমাণে ছিল, যা শ্বাসনালীকে প্রভাবিত করতে পারে যেখান থেকে করোনাভাইরাস শরীরে প্রবেশ করতে পারে। এমনকী আক্রান্তদের চিকিৎসার জন্যও কাজে আসতে পারে গাঁজার ওই শক্তিশালী স্ট্রেইন।
গবেষকদেরই একজন বললেন, ‘বিষয়টি নজরে আসতে অবাক হয়ে যাই আমরা। পরে সত্যিই খুব খুশি হই।’ গাঁজার এই শক্তিশালী স্ট্রেইনে অতিরিক্ত পরিমাণে সিবিডি থাকার কারণে তারা সেই প্রোটিনগুলিকে আটকে দিতে পারে।
Post a Comment