করোনা আক্রান্তদের কি ৩ লাখ টাকা দিচ্ছে সরকার, জানুন সত্য তথ্য - The News Lion

করোনা আক্রান্তদের কি ৩ লাখ টাকা দিচ্ছে সরকার, জানুন সত্য তথ্য




করোনা আবহের মাঝেই নতুন করে একটি ভুয়ো অডিও বার্তা ছড়াচ্ছে । বলা হচ্ছে, কোভিড-১৯ রোগীদের চিকিৎসার জন্য রাজ্য সরকারগুলিকে ৩ লক্ষ টাকা করে দিচ্ছে কেন্দ্র।  এই অডিও বার্তার বিরুদ্ধে মতপ্রকাশ করে মোদী সরকার সাফ জানিয়ে দিয়েছে এই বার্তাটি ভিত্তিহীন, নকল!  সরকার কর্তৃক টুইটার হ্যান্ডেলের মাধ্যমে, (MyGovIndia @mygovindia) একটি টুইট করে বলা হয়, একটি অডিও বার্তায় দাবি করা হয়েছে কেন্দ্র প্রতি কোভিড-১৯ রোগীদের ৩ লক্ষ টাকা দেওয়ার জন্য রাজ্য সরকারকে টাকা দিয়েছে।




এই খবর সম্পূর্ণ ভুয়ো, অবহিত থাকুন, নিরাপদে থাকুন! সঙ্গে হ্যাশট্যাগ দিয়ে বলা হয়, # ইন্ডিয়াফাইটস করোনা।  দেশে ইতিমধ্যেই করোনার জেরে মৃত্যু হয়েছে ২২০৬ জনের। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া রিপোর্ট অনুযায়ী সোমবার এই তথ্য সামনে এসেছে। সংক্রমণ ছাড়িয়েছে ৬৭ হাজার। মোট আক্রান্তের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২০ হাজার ৯১৭ জন। মৃত্যু হয়েছে ২ হাজার ২০৬ জনের। বর্তমানে দেশজুড়ে অ্যাক্টিভ কেস রয়েছে ৪৪ হাজার ২৯ টি।     






দেশের মধ্যে এখনও সর্বাধিক করোনা আক্রান্ত রাজ্য মহারাষ্ট্র। এরপরেই এই তালিকায় রয়েছে গুজরাত, ৩ নম্বরে জায়গা নিয়েছে রাজধানী দিল্লি।  অন্যদিকে হু জানিয়েছে, ভারত করোনায় আক্রান্ত হওয়ার কারণে জুলাই-শেষের দিকে করোনা সংক্রমণ শীর্ষে পৌঁছাবে। জুলাইয়ের শেষে হবে সর্বোচ্চ সংক্রমণ। এরপরই ভারত আসতে আসতে করোনা মুক্ত হবে বা সংক্রমণ নিয়ন্ত্রণে চলে আসবে বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার করোনা মোকাবিলা টিমের বিশেষ সদস্য

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.