লকডাউন ভাঙার হুঁশিয়ারি দিলীপের
লকডাউন ভাঙার হুঁশিয়ারি দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আজ বৃহস্পতিবার থেকেই সেই কাজ শুরু করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বিষয়টি নিয়ে রাজ্য সরকার তথা প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ জানিয়েছেন।বিজেপির রাজ্য সভাপতির অভিযোগ ত্রাণ সবাই দিতে বের হচ্ছে। কিন্তু বিজেপির কাজেই বাধা দিচ্ছে পুলিশ।
যা নিয়ে তিনি রাজ্য প্রশাসনকে লকডাউন ভাঙার হুঁশিয়ারি দিয়েছেন।দিলীপ ঘোষের চ্যালেঞ্জ, দেখি কী করে। বৃহস্পতিবার থেকে রাস্তায় নামবেন তাঁরা। তাঁরাও বিষয়টি বুঝে নিতে চান বলে জানিয়েছেন।
চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেন, সরকার ঠিক করুক কাকে সামলাবে, করোনা, আম্ফান না বিজেপিকে।দিলীপ ঘোষের অভিযোগ মুখ্যমন্ত্রী নিজে রাস্তায় নামছেন। সঙ্গে অনেকেই থাকছে। কিন্তু বিজেপির ক্ষেত্রে কেন অন্য নিয়ম হবে, প্রশ্ন করেছেন তিনি।
Post a Comment