ফের নতুন করে বের হচ্ছে গ্যাসবিষাক্ত গ্যাস, খালি করা হচ্ছে এলাকা - The News Lion

ফের নতুন করে বের হচ্ছে গ্যাসবিষাক্ত গ্যাস, খালি করা হচ্ছে এলাকা




  সেতু নিউজঃ    ফের নতুন করে বের হচ্ছে বিষাক্ত গ্যাস। জানা যাচ্ছে, ঘটনাস্থল থেকে প্রায় ২ থেকে তিন কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়ছে এই গ্যাস। যার ফলে নতুন করে মানুষের মধ্যে প্রবল শ্বাসকষ্ট শুরু হয়েছে। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরের আধিকারিকরা। রয়েছে দমকল, স্থানীয় পুলিশ প্রশাসন।  প্রবল হাওয়ার গতি থাকায় গ্যাস বহুদূর পর্যন্ত ছড়িয়ে পড়ছে। যার ফলে যুদ্ধকালীন তৎপরতায় ঘটনাস্থল থেকে দু থেকে তিন কিলোমিটার এলাকা খালি করার কাজ শুরু হয়েছে বলে জানা যাচ্ছে।





 একই সঙ্গে বিষাক্ত এই গ্যাসকে বের হওয়া থেকে কীভাবে আটকানো যায় সেটাই দেখছেন বিপর্যয় মোকাবিলা দফতরের আধিকারিকরা।  বৃহস্পতিবার ভোররাতে হঠাত করেই বিশাখাপত্তনমের এই কারখানায় বিষাক্ত গ্যাসের লিক হতে থাকে। এতটাই বিষাক্ত ছিল এই গ্যাস যে মুহূর্তেই কয়েক হাজার মানুষ অসুস্থ হয়ে পড়েন। প্রবল শ্বাসকষ্ট শুরু হয় মানুষজনের মধ্যে। জানা যাচ্ছে, এখনও পর্যন্ত এই ঘটনায় ১১ জনের মৃত্যু হয়েছে।





কিন্তু বহু মানুষ অসুস্থ। যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে।  অন্যদিকে, মৃতদের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে সরকার।     এই ঘটনায় মৃতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডি। অসুস্থদের ১০ লক্ষ টাকা ও যাদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে তাদের প্রত্যেককে ১ লক্ষ টাকা করে দেওয়ার ঘোষণা করা হয়েছে।   





 কর্মকর্তারা জানাচ্ছেন, গ্যাস লিক হওয়া এলজি পলিমার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের ওই প্লান্টের নিকটবর্তী বাসিন্দারা জানিয়েছে, তাঁদের চোখ জ্বালা করছে ও নিশ্বাস-প্রশ্বাসে সমস্যা হচ্ছে। এরপরেই তাঁদের হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনার পরেই গ্রেটার বিশাখাপত্তনম পৌর কর্পোরেশন টুইট করে জানিয়েছে, গোপালপট্টনামের এলজি পলিমারে ছিদ্র সনাক্ত করা গিয়েছে। এছাড়া ওই এলাকার আশেপাশের লোকেদেরও বাড়ির বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.