সুন্দরবনে নদী বাঁধ পরিদর্শন ও দুর্গতদের ত্রান বিলি করলেন সাংসদ নুসরত - The News Lion

সুন্দরবনে নদী বাঁধ পরিদর্শন ও দুর্গতদের ত্রান বিলি করলেন সাংসদ নুসরত




 যন্ত্র চালিত নৌকায় করে  সুন্দরবনে নদী বাঁধ পরিদর্শন ও দুর্গতদের ত্রান বিলি করলেন সাংসদ নুসরত। মিনাখা, সন্দেশখালি এলাকায়  ধামাখালির বিধায়ক সুকুমার মাহাতোকে সঙ্গে নিয়ে যন্ত্র চালিত নৌকায় করে বিধ্বস্ত সুন্দরবনের ক্ষতিগ্রস্ত নদী বাঁধ পরিদর্শন ও দুর্গতদের সঙ্গে কথা বললেন সাংসদ নুসরাত জাহান। পাশাপাশি বাচ্চাদের জন্য বেবি ফুড, শুকনো খাবার এবগ পানীয় জল ও  ঔষধ,  চাল, ডাল পর্যাপ্ত পরিমাণে বিতরণ করলেন।




আগামী ৩ জুনে যে ভরা কোটাল আসছে তার আগেই নদীর বাঁধগুলো যাতে দ্রুত সারাই করা যায় তার জন্য প্রশাসন যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করে দিয়েছ। সন্দেশখালি, রায়মঙ্গল ও ছোট কলাগাছি নদীপথে সিতুলিয়া, বয়ারমারী অঞ্চলের সুন্দরবন বাঁধের অবস্থা ভয়াবহ।




 এই মুহূর্তে বাঁধের কাজ সম্পূর্ণ না করা হলে সামনে যে ভরা কোটাল আসছ সেই কোটালে  নতুন করে আবার গ্রাম দখল নিয়ে নেবে এই সমস্ত  নদী। এদিন নুসরত  সুন্দরবনের দুর্গতদের ত্রান বিলি করলেন ও বাঁধের কাজ কিভাবে করা হচ্ছে এবং কিভাবে হবে সে বিষয়ে সেচ দপ্তরের সঙ্গে মিনাখা বিডিও অফিসে প্রশাসনিক বৈঠক করেন। পাশাপাশি পানীয় জল,  বিদ্যুৎ ও ত্রানের যাতে কোনো সমস্যা না হয় তার জন্য সবরকম ব্যবস্থা করার নির্দেশ দেন  সংসদ নুসরাত জাহান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.