ঈদে বাংলার ভাই-বোনকে শুভেচ্ছা জানালেন নুসরত
সেতু নিউজঃ সোমবার দেশ জুড়ে লকডাউনের নিয়ম মেনে বাড়িতেই বসেই পালিত হচ্ছে ঈদ। করোনার জেরে এবার ঈদে কেউ বাইরে নমাজ পড়তে যাচ্ছেন না। সেই ঈদের বাংলার সুরক্ষা চেয়ে প্রার্থনা করলেন সাংসদ-অভিনেত্রী নুসরত জাহান। এদিন ঈদের সকালে ট্যুইটে একটি ভিডিও পোস্ট করেন তিনি। সেখানে তিনি বলেন, ‘ঈদ অন্যবারের মত মোবারক নয়। তবু বাংলার ভাই-বোনের শুভেচ্ছা জানাই।’ তিনি বলেন, এদিন সবাই মিলে একসঙ্গে দোয়া করেছেন যাতে বাংলা আবার প্রাণ ফিরে পায়।
আশ্বাসের সুরে নুসরত বলেন, ‘আল্লার রহম হবেই। আল্লা দেখবেন।’ কঠিন সময়ে সবাই একসঙ্গে মিলে লড়াই করার বার্তাও দেন তিনি। বলেন, ‘মনটাকে শক্ত রাখুন। এই লড়াইতে আমরা সবাই একসঙ্গে আছি। এই লড়াই আমরা লড়ব এবং জিতবই।’ সদ্য ভয়াবহ সুপার সাইক্লোনে বিধ্বস্ত হয়েছে বাংলা।
প্রায় ১০০ মানুষের মৃত্যু হয়েছে এই ঝড়ে। এখনও রাজ্যের অনেক জায়গায় বিদ্যুৎ নেই, জল নেই। পাশাপাশি করোনার প্রকোপ তো আছেই। তাই বাংলার মানুষের সুস্থতা কামনার কথা বললেন অভিনেত্রী।
Post a Comment