ফের ট্রাক উলটে ৫ পরিযায়ী শ্রমিকের মৃত্যু
সেতু নিউজঃ মধ্যপ্রদেশে ট্রাক উলটে মৃত্যু হল ৫ পরিযায়ী শ্রমিকের। ঘটনায় আহত হয়েছেন ১৫ জন। শনিবার রাতে ভোপাল থেকে ২০০ কিমি দূরে নরসিংপুরে এই দুর্ঘটনা ঘটেছে। জানা যাচ্ছে, ২০ জন শ্রমিকদের ওই দলটি ট্রাক ভর্তি আম নিয়ে হায়দরাবাদ থেকে মধ্যপ্রদেশের ঝাঁসি ও উত্তরপ্রদেশের দিকে যাচ্ছিল। এক সরকারি অধিকর্তা জানিয়েছেন, নরসিংপুরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
আহতদের উদ্ধারের পর হাসপাতালে পাঠানো হয়েছে। এরমধ্যে দু জনের অবস্থা শোচনীয় বলে জানানো হয়েছে। ওই শ্রমিকদের মধ্যে একজনের দেহে করোনার লক্ষণ দেখা দেওয়ায় তাঁদের সবাইকে করোনার টেস্ট করাও হয়েছিল। শুক্রবার মহারাষ্ট্রে ১৬ জন পরিযায়ী শ্রমিকের ট্রেনে চাপা পড়ে মৃত্যুর ঘটনা এখনও দেশবাসী ভুলতে পারেনি।
পরিযায়ী শ্রমিকদের দেহের ওপর দিয়ে চলে যায় একটি মালবাহী ট্রেনের খালি রেক। ঘটনায় ১৬ জন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়। রেলট্রাক ধরে হাটছিলেন ওই শ্রমিকেরা। জালনা থেকে ভূষাভালের দিকে যাচ্ছিল তারা। খুব সম্ভবত, দিনভর হাঁটার পর তারা ক্লান্ত হয়ে রেললাইনের ওপরেই বিশ্রাম নিচ্ছিল। ভোর ৫ টা ১৫ নাগাদ ওই দুর্ঘটনা ঘটে। মর্মান্তিক মৃত্যুতে শোকাহত হয়ে পড়েছিল সবাই।
Post a Comment