সড়ক অবরোধে পোশাক শ্রমিকরা, ঈদ বোনাস দাবি
ঢাকা প্রতিনিধি: ঈদ বোনাসের দাবিতে ঢাকার মিরপুর ১৩ নম্বরের সড়ক অবরোধ করে রেখেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। শতভাগ বোনাসের দাবিতে আজ মঙ্গলবার (১৯ মে) সকাল ৯টা থেকে তারা এই আন্দোলন করছেন।
সড়কে অবস্থানরত শ্রমিক মো. মিজান বলেন, ‘আমাদের অর্ধেক বেতন দিয়েছে। কিন্তু আমাদের বোনাস এখন পর্যন্ত দেয়নি। অন্যসব গার্মেন্টসে বোনাস শতভাগ দিয়েছে। কিন্তু আমাদের গার্মেন্টস থেকে অর্ধেক বোনাস দিবে বলে জানিয়ে মালিকপক্ষ। অন্য গার্মেন্টসের শ্রমিকদের মতো আমরাও শতভাগ ঈদ বোনাস চাই। রবিবার (১৮ মে) সকাল থেকে বিকেল পর্যন্ত বোনাসের দাবিতে আমরা আন্দোলন করেছিলাম। আজকেও আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন করবো।’
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম জামান বলেন, ‘মিরপুর ১৩ নম্বরের প্রধান সড়কের এক পাশে শ্রমিকরা অবস্থান নিয়েছেন অন্য পাশ দিয়ে গাড়ি চলাচল করছে। আমরা তাদের বোঝানোর চেষ্টা করছি, তারা যেন কোনো ধরনের ভায়োলেন্স সৃষ্টি না করেন। ভায়োলেন্স করে যেন কেউ আইন নিজের হাতে তুলে না নেয়।’
Post a Comment