সোমালিয়ায় ভয়াবহ বিস্ফোরণে মৃত্ ৫, আহত ২০ - The News Lion

সোমালিয়ায় ভয়াবহ বিস্ফোরণে মৃত্ ৫, আহত ২০




 সেতু নিউজঃ      রবিবার সোমালিয়ায় ভয়াবহ বিস্ফোরণে মৃত্ ৫, আহত ২০।   বিশ্ব জুড়ে মহামারীর মাঝেও থামছে না হিংসা। ঈদের উৎসবের মাঝেই মৃত্যু হল পাঁচজনের। মোগাদিসু থেকে ২৫০ কিলোমিটার দূরে এই ঘটনা ঘটেছে। পুলিশ অফিসার মহম্মদ মোক্তার বলেন, পাঁচজনের মৃতদেহ পাওয়া গিয়েছে। ২০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।




 বিস্ফোরণের কারণ এখনও স্পষ্ট নয়।  তিনি আরও বলেন, বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মহম্মদ ইব্রাহিম নামে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ঈদের উৎসবে সবাই যখন নাচছিল, গাইছিল, তখনই এই বিস্ফোরনের ঘটনা ঘটে।  তিনি বলেন, ‘আমার অনুমান, রাস্তার ধারে ছিল ওই বোমা। গ্রেনেডের থেকে বড়সড় বিস্ফোরণ হয়েছে এদিন।   





 আবদি হাসান নামে আর এক প্রত্যক্ষদর্শী বলেন, শনিবার ও রবিবার ওই এলাকায় মানুষ এক জায়গায় এসে উৎসব পালন করছিল। তিনি বলেন, ‘কীভাবে কিচু নিষ্পাপ মানুষের এভাবে রক্ত ঝরাতে পারে কেউ? যখন তাতা ঈদের আনন্দে মেতে উঠেছে?’   রমজানের শেষে বিশ্ব জুড়ে পালিত হচ্ছে ঈদ। কোথাও রবিবার পালিত হয়েছে, আবার কোথাও সোমবার পালিত হচ্ছে।  এর আগেও মোগাদিসুতে এমন হামলার ঘটনা ঘটেছে। সাধারণ আল কাবেদার শাখা সংগঠন আল-শাবাব এই ধরনের হামলা চালায় ওই অঞ্চলে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.