শুক্রবারের রাশিফল
বৃষ রাশিঃ
ঝামেলার সম্ভবনা রয়েছে। ভ্রমণে ব্যয় বৃদ্ধির আশঙ্কা। কর্মস্থলে প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। কোনও রাজনৈতিক ও সামাজিক কাজে আপনার সুনাম সম্মান বৃদ্ধি পাবে। অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি আশা করা যায়। পরিবারের সঙ্গে কিছু বিষয়ে ভুল বোঝাবুঝি হতে পারে।
মেষ রাশিঃ
আপনি সারাদিন অর্থনৈতিক ও সাধারণ কাজে ব্যস্ত থাকবেন। আপনি আপনার ক্রেতা ও ব্যবসাদারদের সঙ্গে সাক্ষাৎ করবেন। আপনি সম্ভবত আজকে সমাজের উচ্চপদস্থ ও সম্মানীয় ব্যক্তিদের সংস্পর্শে আসবেন সুতরাং মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত থাকুন। কারও কারও জন্য পুরস্কারপ্রাপ্তির সুযোগ সৃষ্টি হতে পারে। বিদেশে ব্যবসারত ব্যবসায়ীরা তাদের ব্যবসার ক্ষেত্র বাড়ানোর সুযোগ পাবেন।
মিথুন রাশিঃ
প্রিয়জনের স্বাস্থ্যের দিকে নজর দিন। আর্থিক বিষয়ে আজ থেকে নতুন দিগন্ত খুলে যেতে পারে। কর্মস্থলে অধীনস্থদের কাজে লাগানোর প্রচেষ্টা ফলপ্রসূ হবে। আজ আপনার কোনো সন্তানের সুখবর পেতে পারেন।
কর্কট রাশিঃ
বেকারদের চাকরি সংক্রান্ত বিষয়ে বাধা-বিপত্তির আশঙ্কা রয়েছে। চাকরিজীবীদের কাজে বারংবার হয়রানির আশঙ্কা। সরকারি চাকুরেদের কাজে সতর্ক হতে হবে। রাজনৈতিক নেতাকর্মীদের শত্রুতার কারণে কাজে বাধা-বিপত্তি দেখা দেবে। বাবা-মা-এর সঙ্গে বিরোধে জড়িয়ে পড়তে পারেন।
সিংহ রাশিঃ
কর্মস্থলে দাফতরিক কাজে মনোযোগ দিন। প্রেমিকদের জন্য দিনটি তেমন ভালো নাও যেতে পারে। ঘনিষ্ঠ দুঃসংবাদ পেতে পারেন। যে কোনো বিপদেই প্রতিবেশীর সহায়তা চাইলে তারা আপনার সহায়তায় এগিয়ে আসবে।
কন্যা রাশিঃ
আজ দিনের শুরু থেকেই কাছের কোনো আত্মীয়ের কারণে আপনার ভেতর আগের কোনো ঘটনা উত্তেজনার সৃষ্টি করতে পারে। মাথা ঠাণ্ডা রাখুন। আলাপ-আলোচনার ক্ষেত্রে বেশি কথা না বলাই ভালো।
তুলা রাশিঃ
দিনের শুরু থেকেই পরিকল্পনা বাস্তবায়নে কর্মস্থলে অধস্তনদের ও অন্যত্র বয়স্কদের বিভিন্ন দিক থেকে সহযোগিতা পেতে পারেন। তবে আর্থিক লেনদেনে কাউকে সাক্ষী রাখুন। দূরের যাত্রায় কাউকে সঙ্গে নেয়ার চেষ্টা করুন।
বৃশ্চিক রাশিঃ
নতুনভাবে শুরু করা ব্যবসায়ীদের দেশে ও বিদেশে ব্যবসায়িক যে কোনো ধরনের যোগাযোগে সাফল্য আসতে পারে। তবে কোনো ধরনের চুক্তি করার আগে চিন্তা-ভাবনা করে তা যাচাই করে নিন। দূরের যাত্রায় সঙ্গী সম্পর্কে সাবধান থাকুন।
ধনু রাশিঃ
বৈষয়িক কাজে আজ পরিবারের সব সদস্যই সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে। ছাত্রছাত্রীদের জন্য আজ সিদ্ধান্ত নেয়ার দিন। বেছে নিতে পারেন জীবন ক্ষেত্রের প্রতিষ্ঠায় আপনার পড়ালেখার বিষয়টি।
মকর রাশিঃ
বকেয়া বিল আদায়ের চেষ্টা জোরদার করুন। বাড়ীতে বড় ভাই-বোনের স্নেহ-ভালবাসা পাবেন। বন্ধুর সাহায্যে চাকরিতে কোনও পরিবর্তন হতে পারে। বকেয়া বিল ও বেতন আদায়ের সুযোগ আসবে। প্রেমের ব্যাপারে নিঃসঙ্গতা আসতে পারে। উচ্চ চাপের রোগীরা সতর্ক হতে থাকুন। বাড়ির কাজের লোকের উপর বেশী নির্ভর করা ঠিক হবে না।
কুম্ভ রাশিঃ
আপনার স্কলারশিপ সংক্রান্ত যে কোনো যোগাযোগের ক্ষেত্রে কর্মক্ষেত্রে কলিগদের আচরণ সম্পর্কে চোখ কান খোলা রাখুন। পারিবারিক কিছু ঝামেলা অবসানের লক্ষণ রয়েছে। প্রিয়জনের সঙ্গে নিয়মিত যোগাযোগ শুভ।
মীন রাশিঃ
ধীর-স্থির ভাবে সব কাজ করুন। কোনও ভুলের জন্য বেশ অর্থদণ্ড দিতে হতে পারে। অর্থ রোজগারে বন্ধুর সাহায্য ও পরামর্শ পাবেন। জীবীকার জন্য বিদেশ যাত্রার ক্ষেত্রে ভিসা সংক্রান্ত জটিলতার অবসান হতে পারে। শিল্পী ও কলাকুশলীদের কাজের ব্যস্ততা বৃদ্ধি পাবে। প্রেমিকার সঙ্গে কোনও কারণে ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। কর্মস্থলে কোনও উচ্চপদস্ত কর্মকর্তার সঙ্গে বিরোধে না জড়ানোই ভাল। শরীর স্বাস্থ্য ভাল যাবে না।
Post a Comment