লকডাউনে পরিযায়ী শ্রমিকদের ত্রাতা হয়ে উঠেছেন পর্দার এই খলনায়ক
সেতু নিউজঃ সোনু সুদ তাকে আমরা সর্বদা বড় পর্দায় ভিলেন হিসেবেই দেখেছি। কিন্তু সেই তিনিই যে বাস্তব জীবনের রিয়েল হিরো, সেটা প্রমাণ করেছেন তার কাজের মাধ্যমে। সেই সনুই লকডাউন এ মানুষের ত্রাতার ভূমিকা পালন করছেন। পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানোর পর এবার আর এক মহৎ কাজ করলেন তিনি। কেরলে আটকে ছিলেন প্রচুর মহিলা শ্রমিক। এবার তাঁদের বিমানে করে ঘরে ফেরালেন সোনু সুদ।
জানা যাচ্ছে, কেরলের এরনাকুলামে আটকে ছিলেন ১৬৭ জন মহিলা শ্রমিক। এঁরা স্থানীয় কারখানায় সেলাই ও এমব্রয়ডারি কাজ করেন। কিন্তু লক ডাউন এর জন্য ওড়িশায় নিজেদের বাড়িতে ফিরতে পাচ্ছিলেন না তাঁরা। কারখানাও বন্ধ হয়ে গিয়েছিল। তাই বেশ বিপদের মধ্যেই দিন কাটাচ্ছিলেন তাঁরা। অবশেষে এখানেও মসিহার ভূমিকা পালন করলেন অভিনেতা সোনু সুদ। সোনু জানিয়েছেন, “আমি বিষয়টা জানতে পারি এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাঁদের সঙ্গে যোগাযোগ করি।
আমি ও আমার বন্ধু নীতি গোয়েল ওদের কাছে পৌঁছই। আমরা বুঝি ওদের একমাত্র ফেরাতে হলে বিমানে ফেরাতে হবে।” এর পরে আরও একটি সমস্যা দেখা যায় কারণ এই মুহূর্তে অধিকাংশ বিমান বন্দরে বন্ধ। কিন্তু তিনি সরকারের সঙ্গে কথা বলে কোচি বিমানবন্দর ও ভুবনেশ্বর বিমানবন্দর খোলার ব্যবস্থা করেন । শুক্রবার সকাল আটটায় বেঙ্গালুরু থেকে সনু একটি বিমান নিয়ে পৌঁছন কোচিতে। সেই বিমানে করে এই মহিলা শ্রমিকরা বাড়ি ফেরেন।
এয়ার এশিয়ার বিমান তাঁদেরকে নিয়ে পৌছে ভুবনেশ্বরের। সেখান থেকেও তাদের যে যার বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করেন সোনু। লকডাউনে পরিযায়ী শ্রমিকদের ত্রাতা হয়ে উঠেছেন পর্দার এই খলনায়ক। তাঁরা যাতে নিজের ঘরে ফিরতে পারেন তার জন্য অনবরত কাজ করে চলেছেন সোনু। আর তাই তারকা মহল থেকে রাজনৈতিক মহল সর্বত্র প্রশংসিত হচ্ছে অভিনেতা।
মহারাষ্ট্র থেকে বাসের ব্যবস্থা করে পরিযায়ী শ্রমিকদের বাড়িতে পাঠিয়েছেন অভিনেতা। অনেকটা পথ যাতায়াতের জন্য তাঁদের খাওয়া-দাওয়ার ব্যবস্থা করেছেন তিনি। সবচেয়ে বড় কথা বাড়িতে বসে নয়, রাস্তায় নেমে নিজে হাতে সবটা করেছেন অভিনেতা। শুধু মহারাষ্ট্রের নয়। অন্যান্য রাজ্যের জন্য তিনি কাজ করছেন বলে জানিয়েছেন।
Post a Comment