মুর্শিদাবাদে তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রাকাশ্যে
সেতু নিউজঃ শুক্রবার দুপুর মুর্শিদাবাদ জেলার জলঙ্গি ব্লকের ঘোষপাড়া অঞ্চলের পারাসপুর এলাকায় তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রাকাশ্যে। জেলা পরিষদের সদস্যা সৈয়দ রাফিকা সুলতানা খাদ্য সামগ্রী বিতরণ করতে আসলে তাকে ঘিরে তার ত্রাণ সামগ্রী কেরে নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ।
এমন কি মাথায় পিস্তল ঠেকিয়ে কাজে বাধা দেন বলে অভিযোগ করছেন জেলা পরিষদের সদস্যা রাফিকা।
অভিযোগের তীর তৃণমূলের ব্লক সভাপতি রাকিবুল ইসলাম ও বিধায়ক আব্দুর রাজ্জাক মন্ডল নেতৃত্বে এই হেনেস্থ বলে জানান।।এই ঘটনার প্রতিবাদে ধর্নায় বসেন রাফিকা সুলতানা। ঘটনাস্থলে জলঙ্গি থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে।
Post a Comment