লকডাউনে মাঠে অনুশীলনে নেমে বিপাকে ভারতীয় এই ক্রিকেটার - The News Lion

লকডাউনে মাঠে অনুশীলনে নেমে বিপাকে ভারতীয় এই ক্রিকেটার




বোর্ডের অনুমতি ছাড়া লকডাউনের মধ্যে মাঠে অনুশীলনে নেমে বিপাকে পড়লেন ভারতীয় বোলার শার্দুল ঠাকুর। তিনি একা নন, আরও তিন ক্রিকেটার একই কাণ্ড করেছেন। যার জেরে তাঁদের মুম্বই ক্রিকেট সংস্থার প্রশ্নের মুখে পড়তে হতে পারে।   




সূত্রের খবর অনুযায়ী, লকডাউনের চতুর্থ দফায় মাঠে প্র্যাকটিসে নেমে পড়েছিলেন শার্দুল। তাঁর সঙ্গী হয়েছিলেন আরও তিন ক্রিকেটার। স্বরাষ্ট্রমন্ত্রক অবশ্য লকডাউনের এই দফায় স্টেডিয়াম ও স্পোর্টস কমপ্লেক্স খোলার অনুমতি দিয়েছে। দর্শকশূন্য মাঠে খেলোয়াড়দের অনুশীলনেও সবুজ সংকেত রয়েছে।





 কিন্তু সমস্যা হল, কেন্দ্র জানালেও এখনও পর্যন্ত এ নিয়ে কোনও ঘোষণা করেনি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। ক্রিকেটাররা কবে থেকে অনুশীলন করবেন, সে বিষয়ে এখনও কিছু চূড়ান্ত হয়নি। জারি হয়নি গাইডলাইনও। তার আগেই পালঘরে আউটডোর অনুশীলন শুরু করে দেন শার্দুল। তাঁর এলাকা রেড জোনের বাইরে ঠিকই, কিন্তু বিসিসিআইয়ের ঘোষণার আগে এমনটা করাতেই বিপাকে ভারতীয় পেসার।




 শোনা যাচ্ছে, শার্দুল ও বাকি তিন ক্রিকেটারের কাছ থেকে এ ব্যাপারে জবাবদিহি চাইতে পারে মুম্বই ক্রিকেট সংস্থা। এমনকী প্রয়োজনে তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপও গ্রহণ করা হতে পারে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.