বাংলাদেশকে ১৫ ফুট উচ্চতায় ধাক্কা মারবে আমফান - The News Lion

বাংলাদেশকে ১৫ ফুট উচ্চতায় ধাক্কা মারবে আমফান




 কেন্দ্রের তরফ থেকে সাইক্লোনের প্রভাব যে বেশ ভয়ঙ্কর হবে, সেই সতর্কবার্তা  বারবারই দেওয়া হয়েছে। দিঘা, কলকাতা সহ রাজ্যের একাধিক জায়গায় রয়েছে আশঙ্কা। ইতিমধ্যেই প্রবল বৃষ্টি শুরু হয়েছে, বইছে ঝোড়ো হাওয়া। ওডিশায় রীতিমত গাছ বা লাইট পোস্ট উপড়ে যাওয়ার ঘটনাও ঘটেছে।  এনডিআরএফ প্রধান এসএন প্রধান জানিয়েছেন, পারাদ্বীপে এই মুহূর্তে ১০০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝড় বইছে।




 উপকূলবর্তী অঞ্চলে প্রবল বেগে ঝোড়ো হাওয়া বইছে বলেও জানিয়েছেন তিনি। ইতিমধ্যেই দেড় লক্ষ মানুষকে উপকূল এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বালাসোর ও ভদ্রক থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বহু মানুষকে। এছাড়া পশ্চিমবঙ্গে প্রায় ৩.৩ লক্ষ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে।  আমফানের গতিবিধির উপর বিশেষ নজর রাখা হচ্ছে। আবহাওয়া দফতরে তথ্য অনুযায়ী, জলোচ্ছ্বাস হতে পারে ৪ থেকে ৬ মিটার পর্যন্ত।





 এমনকি ভূমি এলাকায় সমুদ্রের জল ঢুকে পড়তে পারে বলেও সতর্ক করা হয়েছে। এনদিআরএফের ৪১টি টিম মোতায়েন করা হয়েছে বাংলা ও ওডিশায়।  শেষ ঘন্টা মাফিক আপডেট অনুযায়ী ঝড়ের গতিবেগ ১৫৫-১৬৫ কিলোমিটার প্রতি ঘণ্টাই রয়েছে। ১৮৫ কিলমিটার প্রতি ঘন্টা এর সর্বোচ্চ গতি। দিঘা ও হাতিয়া দ্বীপের মাঝে আছড়ে পড়ার পর এই ঝড় ক্রমে এগিয়ে যাবে উত্তর ও উত্তর পূর্ব দিকে। এগিয়ে আসবে কলকাতার দিকে।     




 রাজ্যের সাতটি জেলায় সরাসরি প্রভাব পড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এদিকে রীতিমত জলোচ্ছ্বাস শুরু হয়েছে দিঘায়। বড় বড় ঢেউ চোখে পড়ছে সেখানে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.