গ্রীষ্ম, বর্ষা যে কোনো পাটিতে বানিয়ে ফেলুন চিজি চিকেন পুলি ফ্রাই - The News Lion

গ্রীষ্ম, বর্ষা যে কোনো পাটিতে বানিয়ে ফেলুন চিজি চিকেন পুলি ফ্রাই





উপকরণঃ


পুরের জন্য

চিজ সিলাইজ ৩টে,

চিকেন কিমা ২০০গ্রাম,

আলু ১টা,

মটরশুটি ১/২কাপ,

ধনেপাতা কুচি ১ চামচ,

পেঁয়াজ কুঁচি ২ চামচ,

 মাখন ১/২কাপ,

 প্রয়োজন মতো সাদা তেল,

লবণ,

গোল মরিচ গুড়ো ২চা চামচ,

 ম্যাগি মসলা ২চা চামচ ।




পুলির জন্য

ময়দা,

সাদা তেল,

লবণ,

চিনি,

বরফ

ঠান্ডা জল ।



প্রণালীঃ

প্রথমে ময়দার মধ্যে লবন, চিনি ও তেল দিয়ে খুব ভালো করে ময়াম দিয়ে নিতে হবে। এরপর একটু একটু করে ঠান্ডা জল দিয়ে ভালো করে মেখে একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে ১ঘন্টা ।
অন্যদিকে কড়াইতে ১চা চামচ সাদা তেল ও ১/২ কাপ মাখন ও পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়েচেড়ে আলু দিয়ে একটু ভেজে চিকেন কিমা দিতে হবে ।কিমার মধ্যে লবন, গোল মরিচ গুড়ো , মটরশুটি, ম্যগি মসলা ও একটু জল দিয়ে ভালোভাবে নাড়তে হবে ।খেয়াল রাখতে হবে আলু যেন কিমার সঙ্গে একেবারে মিশে যায় । এরপর চিজ্ সিলাইজ ও ধনেপাতা দিয়ে খুব ভালো করে নাড়তে হবে ও যখন সব জল শুকিয়ে যাবে তখন গ্যাস বন্ধ করে দিতে হবে ।




এবার ময়দার ডো থেকে লেচি কেটে গোল গোল করে বেলে মধ্যে খানে পুর ভরে পুলির আকারে গড়ে নিতে হবে । এবার কড়াইয়ে তেল গরম করে গ্যাস একেবারে কমিয়ে পুলিগুলো অনেকটা সময় ধরে ভাজতে হবে । এতে পুলিগুলো খুব খাস্তা হবে। ব্যাস তৈরি হয়ে যাবে চিজি চিকেন পুলি ফ্রাই। শীত, গ্রীষ্ম, বর্ষা যে কোনো পাটিতে বড় থেকে ছোট সবার ভীষণ ভালো লাগবে এই স্ন্যাকস।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.