মাওয়া ফেরিঘাটে আটকা ঈদে ঘরমুখো হাজারো যাত্রী
ঢাকা প্রতিনিধিঃ করোনায় সারা বাংলাদেশে চলছে লকডাউন। কিন্তু ঈদ ঘনিয়ে আসায় নিয়েই ঢাকা থেকে মানুষ ছুটছে গ্রামের বাড়িতে। এ অবস্থায় মাওয়া ফেরিঘাটসহ ঢাকা থেকে বের হওয়ার পথগুলোতে প্রচন্ড যানজট আর জনজট লেগে যায়। ফলে করোনার ঝুঁকিও বেড়ে গেছে। তাই মাওয়া ঘাটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়াঘাটে আজ মঙ্গলবার (১৯ মে) সকালে আটকা পড়েছে দক্ষিণবঙ্গের ঘরমুখো হাজার হাজার যাত্রী। ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় চরমে পৌছেছে যাত্রীদের দুর্ভোগ।
এ অবস্থায় দক্ষিণবঙ্গের ঘরমুখো যাত্রীরা শিমুলিয়াঘাটে এসে ফেরি পারাপারের অপেক্ষমান রয়েছে। এছাড়া পণ্যবাহী ২ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে।
যাত্রী আসমা বেগম নারায়নগঞ্জ থেকে গ্রামের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে ভোরে শিমুলিয়াঘাটে আসেন। তিনি জানান, গ্রামের বাড়িতে তার বাবা অসুস্থ। তাই বাবাকে দেখার জন্য তাকে গ্রামের বাড়ি যাচ্ছেন। তবে ফেরি চলাচল বন্ধ থাকায় এখন শিমুলিয়া ঘাটে আটকা পড়ে আছেন।
যাত্রী কামালা মিয়া জানান, গ্রামের বাড়ি ফাঁকা পড়ে আছে। ঢাকায় কোন কাজ নেই। এখন গ্রামের বাড়িতে ফেরা ছাড়া তার কোন উপায় নেই। ফরিদপুরের রহিমা বেগম ভোরে ছুটে আসেন শিমুলিয়াঘাটে। কিন্তু ফেরীতে কোনো যাত্রী পারাপার করা হচ্ছে না। এতে পরিবারসুদ্ধ এ নারী আটকা পড়েছে ঘাটে।
বিআইডব্লিউটিসির শিমুলিয়াঘাটের উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম জানান, জরুরি ভিত্তিতে ফেরী সার্ভিস দেওয়া হচ্ছে। তবে যাত্রী ও অন্য কোনো সাধারণ যানবাহন ফেরিতে উঠানো হচ্ছে না। যাত্রী ও যানবাহন পারাপারে কঠোর অবস্থান নিয়েছেন তারা।
Post a Comment