অদ্ভুত কান্ড, আম আকৃতির ডিম পাড়লো মুরগি - The News Lion

অদ্ভুত কান্ড, আম আকৃতির ডিম পাড়লো মুরগি




অদ্ভুত ঘটনা। মুরগির আম আকৃতির ডিম। আর এই অদ্ভুত ঘটনা ঘটেছে বান্দরবানের লামা পৌরসভা এলাকার চাম্পাতলী পাড়ার বাসিন্দা ও উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মহসিন রেজার বাড়িতে।  গত তিন দিনে তার একটি মুরগি আমের আকৃতির তিনটি ডিম পেড়েছে।




 এর একটি ডিম তিনি ভেঙেছেন। আর দুটি ডিম অক্ষত আছে। স্থানীয়রা সেই ডিম দেখতে ভিড় জমাচ্ছেন।  মুরগির মালিক মহসিন রেজা জানান, কালো রংয়ের মুরগিটির বয়স এক বছর। এতদিন মুরগিটি স্বাভাবিক আকৃতির ডিম পেড়েছে।




 গত বুধবার রাতে, বৃহস্পতিবার রাতে এবং শুক্রবার রাতে মুরগিটি ঠিক আমের আকৃতির তিনটি ডিম পাড়ে। তবে এই ডিমের কুসুম অন্য ডিমের মতো স্বাভাবিক।  তিনি জানান, বিষয়টি প্রাণিসম্পদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। এই ডিম গবেষণার জন্য ঢাকায় প্রাণিসম্পদ অধিদপ্তরে পাঠানো হবে।  

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.