ঘুম থেকে উঠেই এই সমস্যা! তাহলে জেনে নিন মুক্তির উপায়
দৌড়ানো, খেলাধুলা, নাচ, চলাফেরার সাময় ‘প্ল্যান্টার ফ্যাসিটিস’ সমস্যার দেখা দিতে পারে। ‘প্ল্যান্টার ফ্যাসিটিস’ হল পায়ের একটি সমস্যা। প্ল্যান্টার ফ্যাসিটিস-এর ফলে পায়ের গোড়ালিতে যন্ত্রণা হয়। যাদের ওজন বেশি হয়, সাধারণত তাদের এই রোগের ভয় বেশি থাকে।
বয়স্ক মহিলাদের এই রোগ বেশি লক্ষ করা যায়। এক জায়গাতে অনেক্ষন দাঁড়িয়ে থাকলেও এই সমস্যা দেখা দিতে পারে। দেখে নেওয়া যাক প্ল্যান্টার ফ্যাসিটিস থেকে মুক্তি পাওয়ার উপায়গুলি।
স্বাভাবিক ভাবে হাঁটতে অসুবিধা হয়, এরকম জুতা পারবেননা। দীর্ঘক্ষন ধরে এক জায়গাতে দাঁড়িয়ে থাকবেন না। প্ল্যান্টার ফ্যাসিটিস-এর যন্ত্রণা শুরু হলে ১৫ মিনিট আইস প্যাক দিয়ে মালিশ করুন।এই রোগ প্রতিকারে সাহায্য করে আদা, রসুন, হলুদ, সবুজ শাকসবজি।
Post a Comment