কনটেইনমেন্ট জোনে পরিষেবা না মেলায় ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মধ্যে - The News Lion

কনটেইনমেন্ট জোনে পরিষেবা না মেলায় ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মধ্যে




সেতু নিউজঃ    সম্প্রতি গাইঘাটা থানার  মাটিকুমড়া এলাকায় এক ব্যক্তির দেহে  করোনা ভাইরাসের  অস্তিত্ব মিলে। তারপর থেকে প্রায় ১৩ দিন কন্টাইন্টমেণ্ট জোন ঘোষণা করা  হয়েছে গ্রামটিকে। কন্টাইন্টমেণ্ট জোন ঘোষণার প্রথমদিন প্রশাসনের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল ওই এলাকার কোন মানুষ বাইরে বেরোতে পারবে না। তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস, ওষুধপত্র সব কিছুই সরকারের পক্ষ থেকে পৌঁছে দেওয়া হবে।




 গ্রামবাসীদের পরিষেবা দেওয়ার জন্য ইছাপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের খোলা হয়েছে কন্ট্রোল রুম। কিন্তু স্থানীয়দের অভিযোগ কন্টাইন্টমেণ্ট জোন ঘোষণা পর থেকে কোন জনপ্রতিনিধি বা প্রশাসনের লোক কেউ তাদের খবর নিতে যাননি। একবার মাত্র অল্প কিছু রেশন পেলেও আর কোনো পরিষেবাই  তারা পাচ্ছেন না। ফলে খাদ্য সংকট দেখা দিচ্ছে তাদের ঘরে। ফুরিয়ে গেছে ওষুধ পত্র। বারবার কন্ট্রোলে ফোন করেও কোনো পরিষেবা  মিলছে না এমনটাই দাবি করলেন গ্রামের বাসিন্দারা। যার ফলে বাসিন্দাদের  মধ্যে ক্ষোভ বেড়ে চলেছে।




একইবাসীদের  কোন ধরনের পরিষেবা দেওয়া হচ্ছে না সরকারের পক্ষ থেকে।  তারা বাইরে কোথাও থেকে কিছু কিনতে পারছেন না। এই বিষয়ে ইছাপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান বলেন এটা প্রশাসনের ব্যাপার, প্রশাসনিক জানেন। আমার তরফ থেকে যতটা সম্ভব আমি করছি।যদিও এই বিষয়ে মুখ খুলতে চাননি গাইঘাটার ভিডিও ও এসডিও। তাদের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কোন কিছুই  জানাতে চাননি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.