“মানুষ আমাকে নিয়ে মজা করে ও খারাপ কথা বলে, জাহ্নবীর বোন
সেতু নিউজঃ শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুরকে রূপোলি দুনিয়ার স্পটলাইটে থাকতে দেখা যায়। অথচ শ্রীদেবীর আর এক কন্যা খুশি কাপুর এর সম্পর্কে বিশেষভাবে কিছুই শোনা যায় না। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় খুশির রেকর্ড করা একটি টেপ ভাইরাল হয়। সেখান থেকেই উঠে এসেছে অনেক অজানা তথ্য। খুশি সেই রেকর্ডে বলছেন, “আমি এখন যেমন, তেমনটা কিন্তু আমি হতে চাইনি। যদিও আমি মনে করি আমি এখনো বড় হচ্ছি।
আমি এখনো কিছুই কাজ করিনি। তবুও মানুষ আমাকে এত ভালোবাসা দিচ্ছে দেখে আমার ভালই লাগে। আমি মানুষকে ভালো রাখতে পারি।” খুশি জানান তিনি সবসময়ই খুব লাজুক ও শান্ত স্বভাবের। কিন্তু ছোটবেলা থেকেই বেশ কয়েকবার ট্রোলড হয়েছেন। সেগুলি গ্রহণ করাও বেশ কঠিন ছিল। তিনি বলছেন, “মানুষ এখনো আমাকে নিয়ে মজা করে ও খারাপ কথা বলে । আমি বেশ খানিকটা অদ্ভুত প্রকৃতির। ছোটবেলায় এই ধরনের ঘৃণার সম্মুখীন হয়তো বেশি হতে হয়। কিন্তু আমি চাই মানুষ বুঝুক আমি আসলেই এমন।
আমি জানিনা ব্যাপারটাকে কিভাবে গ্রহণ করা যায়। এর থেকে আত্মবিশ্বাস ও নিরাপত্তাবোধ প্রশ্নের মুখে দাঁড়ায়।” ছোটবেলার প্রসঙ্গ টেনে এনেছেন খুশি। তিনি বলছেন, “একটা শিশু হিসেবে ছোটবেলায় আমি বাবা মাকে যেমন দেখতাম সেটা আমার উপর প্রভাব ফেলেছিল। আমি আমার মায়ের মতন দেখতে নই, আবার দিদির সঙ্গেও চেহারার কোনও মিল নেই। মানুষ সেটা নিয়েও আমার মজা ওড়াতো।
আমার বিষয়টি মোটেই ভাল লাগত না। একটা সময় ছিল, যখন আমি কী খাব, কী পোশাক পরবো তার উপরেও প্রভাব ফেলেছিল এই জিনিসগুলি।” কিন্তু এখন অনেকটাই পরিণত। খুশি বলছেন, “আমরা নিজে আসলে যেমন সেভাবেই বাঁচতে শিখতে হবে আমাদের।
Post a Comment