আইপিএল বাতিল হলে কাটা যেতে পারে বিরাটদের বেতন - The News Lion

আইপিএল বাতিল হলে কাটা যেতে পারে বিরাটদের বেতন




সেতু নিউজঃ     করোনার ফলে বিপর্যস্ত অর্থনীতি। ব্যতিক্রম নয় ক্রিকেটও। করোনার জেরে আইপিএল বাতিল হলে সমস্যায় পড়তে হবে ভারতীয় ক্রিকেটারদের। কারণ টুর্নামেন্ট না হলে হয়তো বিরাট কোহলিদের বেতনে কর্তন করা হবে এমন অন্তত ইঙ্গিত দিলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়।




বাতিল হয়েছে একাধিক দ্বিপাক্ষিক সিরিজ। অধিকাংশ বোর্ডই সম্প্রচারকারী সংস্থার সঙ্গে চুক্তির নবীকরণ করতে পারেনি। ফলে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড এবং ইংল্যান্ড ও ওয়েলসে ক্রিকেট বোর্ড (ECB) ছাড়া সব বোর্ডের অবস্থাই খারাপ‌।




 অনির্দিষ্টকালের জন্য স্থগিত হওয়া আইপিএল না হলে মোটা অঙ্কের ক্ষতির মুখে পড়বে ভারতীয় বোর্ডও। প্রায় ৪০০০ কোটি টাকা ক্ষতি হবে। বিসিসিআই কোষাধ্যক্ষ অরুণ ধুমল জানিয়েছিলেন, লোকসানের অঙ্কটা। আইপিএলই ভারতীয় বোর্ডের রোজগারের একটা বড় উৎস।ফলে টুর্নামেন্ট বাতিল হলে ক্রিকেটারদের বেতনেও তার প্রভাব পড়বে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.