'যান গিয়ে সিবিআই-এর চা খেয়ে আসুন, সিবিআই-এর চা কেমন গরম দেখু্‌ , দিলীপ - The News Lion

'যান গিয়ে সিবিআই-এর চা খেয়ে আসুন, সিবিআই-এর চা কেমন গরম দেখু্‌ , দিলীপ

 


 দি নিউজ লায়নঃ  রাতের কলকাতায় গুলি চলার ঘটনায় আহত ১। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি । আর সেই ঘটনায় কড়া প্রতিক্রিয়া দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সোমবার তিনি বলেন, 'শুধু কলকাতা নয়, সারা পশ্চিমঙ্গেই এক ঘটনা। যত সমাজবিরোধী, তারা এখন তৃণমূল ছত্রছায়ায়। কাউকে গ্রেফতার করা হয় না। এমনকী তারা দলে পদও পাচ্ছে। তারাই গোটা সমাজকে ব্যস্ত করে রেখেছে।'


গতকালই শেকসপিয়র সরণিতে গুলিতে আহত হন পঙ্কজ সিং নামে এক ব্যক্তি। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।   আইকোর চাটফান্ড মামলায় তৃণমূলর মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই-এর তলব করা নিয়েও এদিন প্রতিক্রিয়া দেন দিলীপ ঘোষ। তিনি বিলেন, 'যান গিয়ে সিবিআই-এর চা খেয়ে আসুন। সিবিআই-এর চা কেমন গরম দেখুন।' 


প্রসঙ্গত দিনকয়েক আগেই পার্থ চট্টোপাধ্যায়কে তলব করে নোটিশ পাঠায় সিবিআই। আজ হাজিরার কথা রয়েছে তাঁর।   

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.