আই লীগের প্রথম বড় ব্যাবধানে জয় পেলো মোহামেডান স্পোর্টিং
দি নিউজ লায়নঃ আই লীগের প্রথম বড় ব্যাবধানে জয় পেলো মোহামেডান স্পোর্টিং। বূধবার কল্যানী ষ্টেডিয়ামে সারদান সমিতি কে ৩-০ গোলে হারালো মোহামেডান স্পোর্টিং ক্লাব। ম্যাচের প্রথমার্ধে দলের হয়ে প্রথম গোলটি করেন নিকোলাস। প্রথমার্ধেই দলের হয়ে ২ য় গোলটি করেন এস কে ফোইয়াজ। দ্বিতীয়ার্ধে দলের হয়ে শেষ গোলটি করেন আজাহার উদ্দিন মল্লিক, তবে দ্বিতীয়ার্ধে পেনাল্টি সুযোগ পেলেও তা থেকে গোল করতে ব্যার্থ হয় সারদান সমিতি। এ ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন মোহামেডান স্পোর্টিং-র নিকোলাস।
Post a Comment