ঘাটালের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখলেন রাজ্যের সেচ দপ্তরের প্রধান সচিব - The News Lion

ঘাটালের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখলেন রাজ্যের সেচ দপ্তরের প্রধান সচিব

 


দি নিউজ লায়নঃ  মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম মেদিনীপুর  জেলার ঘাটালের বন্যা পরিস্থিতি দেখে যাওয়ার পরই  বুধবার ঘাটালে পাঠালেন রাজ্যের সেচ দপ্তরের প্রধান সচিব প্রভাস মিশ্র কে। বুধবার তিনিও হেলিকপ্টারে চড়ে ঘাটালে আসেন । তিনি আকাশপথে বন্যা কবলিত এলাকা ঘুরে দেখেন।বুধবার| দুপুরে  ঘাটালের বঙ্গবাসী ক্লাবের মাঠে হেলিপ্যাডে হেলিকপ্টার থেকে নেমে চলে যান ঘাটালের বন্দর এলাকায় ।  ঘাটালের প্রতাপুরের কাছে যেখানে শিলাবতী নদীর জল বাঁধ পেরিয়ে গ্রামে ঢুকেছে নৌকায় চড়ে সেই স্থান তিনি ঘুরে দেখেন ।


 ডিভিসির ছাড়া জল কিভাবে নদী বাঁধ পেরিয়ে একের পর এক গ্রামে ঢুকেছে তা তিনি খতিয়ে দেখেন । স্থানীয় মানুষজনের সঙ্গে তিনি কথা বলেন । সেখান থেকে তিনি চলে আসেন চেচুয়া সার্কিটে । এখানেও বাঁধে ফাটল ধরিয়ে নদীর জল হু হু করে গ্রামের পর গ্রাম ভাসিয়ে দিয়ে  গেছে । ঘাটাল পুরসভা এলাকা থেকে জল কমলেও পুরো ঘাটাল মহকুমার জল যন্ত্রনা এখনো কমেনি ।ঘাটালের অজবনগর , মনসুকা , বলরামপুর , শ্রীরামপুর এলাকা এখনো ৬ ফুট জলে ডুবে আছে ।

ঘন্টা খানেক নৌকায় চড়ে সবকিছু পর্যবেক্ষণ করার পর ঘাটাল টাউন হলে প্রশাসনিক বৈঠক করেন প্রধান সচিব । উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা  শাসক সুদীপ  সরকার , ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস , সেচ দপ্তরের আধিকারিকরা। 


বিধবার বিকেলে তিনি হেলিকপ্টারে চড়ে ফিরে যান । সাংবাদিকদের জানান , মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর নির্দেশে তিনি এখানে এসেছেন ।ঘাটালের সবকিছু খতিয়ে দেখলেন । আকাশপথেও দেখেছেন ,বৈঠক ও করলেন।ক্ষয়ক্ষতির হিসেব করা হবে। বিভাগীয় রিপোর্ট দেওয়া হবে মুখ্যমন্ত্রীকে । তাঁর মত যত দ্রুত ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ন হবে ঘাটালের জন্য  ততই ভালো ।


 মঙ্গলবার  বন্যা পরিস্থিতি খতিয়ে দেখে ঘাটালের এই পরিস্থিতির জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি কেন্দ্রকে দায়ী করে অবিলম্বে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়নের দাবিতে খুব শিগগিরিই দিল্লিতে মন্ত্রী , সাংসদ , বিধায়ক দল পাঠাচ্ছেন বলে  বলে গেছেন । তিনি যে বানভাসি মানুষের দুঃখ , দুর্দশা আর দেখতে চান না এবং উপযুক্ত পদক্ষেপ নিচ্ছেন তা বুধবার সেচ দপ্তরের প্রধান সচিবের ঘাটাল সফরেই তার প্রমান ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.