ভাঙ্গনের মুখে স্কুলবাড়ি, অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে এলাকার পড়ুয়ারা - The News Lion

ভাঙ্গনের মুখে স্কুলবাড়ি, অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে এলাকার পড়ুয়ারা

 


দি নিউজ লায়নঃ  ভাঙ্গনের মুখে আস্ত একটা স্কুলবাড়ি, অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে এলাকার পড়ুয়ারা।  গত কয়েক বছর ধরে একটু একটু করে তলিয়ে গেছে নদীয়ার কল্যাণী ব্লকের চাঁদুরিয়া দু'নম্বর গ্রাম পঞ্চায়েতের সান্যালচর এলাকা। যেটুকু অবশিষ্ট রয়েছে তাও এবছর থাকবে কিনা যথেষ্ট সন্দেহ রয়েছে বাসিন্দাদের মনে। সান্যাল চর মালোপাড়া জিএসএফপি স্কুল নতুনকরে ভাঙনের কবলে। 


   গত কয়েকবছর আগে নতুন করে স্কুল পুনরায় স্থাপন করা হয়েছিল রাজ্য সরকারের পক্ষ থেকে।  বর্তমানে স্কুল বাড়ি থেকে সামান্য প্রায় ১৫ মিটার দূরে রয়েছে এই ভাঙ্গন। যেকোনো মুহূর্তে তলিয়ে যেতে পারে গোটা স্কুলবাড়ি । ইতিমধ্যে দেওয়ালের বিভিন্ন অংশে ফাটল দেখা দিয়েছে।  সরকার নির্ধারিত এই স্কুলে পড়াশোনা করে এলাকার কচিকাঁচারা। করোনা পরিস্থিতির কারণে স্কুল বন্ধ রয়েছে। না হলে প্রতিনিয়ত এই স্কুলে আসে ছাত্র-ছাত্রীদের সকলেই। 2017 সালে স্কুলের তরফ থেকে একটি জমি কেনা হলেও তাতে আজও একটা ইট গাঁথা হয়নি বলে জানান স্কুল এর শিক্ষক।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.