নিউটাউনের পর্নোগ্রাফি মামলায় দমদম থেকে গ্রেফতার আরও এক - The News Lion

নিউটাউনের পর্নোগ্রাফি মামলায় দমদম থেকে গ্রেফতার আরও এক

 


দি নিউজ লায়ন;  নিউটাউনের পর্নোগ্রাফি মামলায় দমদম থেকে গ্রেফতার হল আরও এক। ধৃতের নাম স্নেহাশিস বল। পর্ন ছবিতে অভিনয় করত অভিযুক্ত। একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।   এখনও পর্যন্ত এই ঘটনায় গ্রেফতার ৪। তাদের মধ্যে দুজন পরিচালক ও একজন ফোটোগ্রাফার। এই চারজনকেই একসঙ্গে জেরা করছে পুলিস।  


প্রসঙ্গত,  গত সপ্তাহে থানায় অভিযোগ জানান নিউটাউনের বাসিন্দা দুই তরুণী। অভিযোগ, মডেলিংয়ের জন্য ফটোশ্যুটের প্রস্তাব দিয়ে নিউটাউনের তিনতারা হোটেলে নিয়ে গিয়ে তাঁদের আপত্তিকর ছবি তোলা হয়। আর সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশের কাছে উঠে আসে একের পর এক নয়া তথ্য, বহু নাম। তাদের সকলকেই একে একে জিজ্ঞাসাবাদ করা হবে বলে সূত্রের খবর। এদিন ধৃত স্নেহাশীষ বলকে আজ বারাসাত আদালতে তোলা হবে বলে জানা যায়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.