ফুলচকে বিজেপি ছেড়ে ৫০ টি পরিবারের তৃণমূলে যোগ
দি নিউজ লায়নঃ আবারো বিজেপির ভাঙ্গন, শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার ১ নম্বর ব্লকের মনোহরপুর ১ গ্রাম পঞ্চায়েত এর ফুলচক একালায় বিজেপি থেকে তৃণমূলে যোগদান করেন ৫০ টি পরিবারের বিজেপি কর্মী ও সমর্থক। তাদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দিলেন, চন্দ্রকোনা ১ নম্বর বনব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি সূর্যকান্ত দোলই ,অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকুমার চক্রবর্তী সহ দলের অন্যান্য নেতৃত্ব ।
যদিও তৃণমূল নেতৃত্বের দাবি এদিন বিজেপি থেকে যারা তৃণমূলে যোগদান করেছে তাদের সকলেই বিজেপির সক্রিয় কর্মী হিসেবে পরিচিত। এমনকি বেশ কয়েকজন বিজেপির ক্ষীরপাই মন্ডলের দায়িত্ব পালন করেছিলেন । তারা হলেন দুর্লভ পাল ও সুজয় দোলই ।এই দুইজন বিজেপি নেতা ও শনিবার তৃণমূলে যোগদান করেন।এদিন তাদের সাথে বিজেপি দলের আরো অনেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।
এই যোগ দানের ফলে কিছুটা হলেও এই এলাকায় বিজেপি ধাক্কা খেল বলে মনে করছে তৃণমূল নেতৃত্ব।যদিও এই বিষয়ে বিজেপির মন্ডল সভাপতি সুশান্ত মন্ডলের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন কেউ যদি তৃণমূলে যোগদান করে থাকে তার ব্যক্তিগত ব্যাপার এই ধরনের আমাদের কোন পদাধিকার ব্যক্তি বিজেপি ছেড়ে তৃণমূলে গেছে বলে আমার জানা নেই। ঘাটাল সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি আশিষ হুতাইত এর দাবি শুধু চন্দ্রকোনা নয় ঘাটাল সংগঠনিক এলাকায় আগামী দিনে বিজেপির পতাকা ধরার লোক থাকবে না।

Post a Comment