করোনায় আক্রান্ত শেন ওয়ার্ন - The News Lion

করোনায় আক্রান্ত শেন ওয়ার্ন


দি নিউজ লায়নঃ   শেন ওয়ার্ন করোনায় আক্রান্ত। রয়েছেন আইসোলেশনে। ইংল্যান্ডে ‘দ্য হান্ড্রেড’ ক্রিকেট প্রতিযোগিতায় লন্ডন স্পিরিট দলের প্রধান কোচ ওয়ার্ন। তিনি ছাড়াও দলের সঙ্গে যুক্ত আরও একজনের কোভিড পরীক্ষার ফল পজিটিভ এসেছে। তিনি লন্ডন স্পিরিট দল পরিচালন সমিতির সদস্য। রোববার সকালে লন্ডন স্পিরিটের ম্যাচ ছিল সাদার্ন ব্রেভের সঙ্গে। 


লর্ডসে এই ম্যাচ শুরু হওয়ার আগে ওয়ার্ন অসুস্থ বোধ করেন। তার ল্যাটারাল ফ্লো পরীক্ষা করা হয়। সেই পরীক্ষার ফল পজিটিভ এসেছে। পিসিআর পরীক্ষার ফল এখনও জানা যায়নি। তবে লন্ডন স্পিরিট দলের কোনও ক্রিকেটার করোনা আক্রান্ত হননি।  দ্য হান্ড্রেড প্রতিযোগিতার প্রথম ১০ দিনের মধ্যে ওয়ার্ন দ্বিতীয় কোচ, যিনি করোনায় আক্রান্ত হলেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.