নাশকতার ছক বানচাল পুলিশের। গ্রেপ্তার 1 - The News Lion

নাশকতার ছক বানচাল পুলিশের। গ্রেপ্তার 1

 


দি নিউজ লায়নঃ   গোপন সুত্রে খবর পেয়ে প্রচুর পরিমাণ তীর-ধুনক ও ধারাল অস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ। শীতলকুচি থানার পুলিশ অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম বেনু বর্মণ। সে শিতালখুচি ব্লকের রথেরডাঙা এলাকা বাসিন্দা। ধৃতের কাছ থেকে মোট ২০ টি তীর, ২ টি তলোয়ার ও ১ টি বাঁশের তৈরি ধনুক পাওয়া গিয়েছে বলে জানা যায়।


 শনিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযানে নামে শীতলখুচি থানার পুলিশ, তারপর ওই  ব্যক্তিকে আটক করা হয়। ঠিক কি কারণে ওই অস্ত্র মজুত করা হয়েছিল, ধৃতের সাথে আর কেউ জড়িত রয়েছে কিনা, সেসব জানতে পুলিশ বেণু বর্মণকে আদালতে তুলে নিজেদের হেফাজতে চাইবে বলে জানা গিয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.